Breaking News

বনপাড়া মহাসড়কে পুলিশের প্রযুক্তি ব্যবহার

 বড়াইগ্রাম  প্রতিনিধি:  নাটোরের বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে পুলিশ মহাসড়কে ব্যবহার করছে আধুনিক প্রযুক্তি ডিজিটাল ডিভাইস। যার কারণে চালক মাদকাসক্ত কিনা এবং সহজেই গাড়ীর গতিবেগ নির্ধারণসহ কাগজপত্রের যথার্থতা যাচাই করা সম্ভবপর হচ্ছে। এতে করে নিরাপদ সড়ক নিশ্চিতসহ মহাসড়ক হচ্ছে নিরাপদ। হাইওয়ে পুলিশের এ প্রযুক্তি ব্যবহারের পর গত দুই মাসে কোন দুর্ঘটনা না ঘটায় খুশি রাস্তায় চলাচল করা মানুষসহ স্থানীয়রা। সংশ্লিষ্ট সূত্রে জানা …

Read More »

প্রশাসনের নাকের ডগায় তাড়াশে ফসলি জমি কেটে পুকুর খননের হিড়িক

বিশেষ প্রতিনিধি:  সিরাজগঞ্জের তাড়াশে ভূমি ব্যবস্থাপনা নীতিমালা লঙ্ঘন করে উর্বর ফসলি জমি কেটে চলছে পুকুর খননের হিড়িক। বন্ধ হয়ে যাচ্ছে ব্রিজের মুখ। দখল হয়ে যাচ্ছে খাল-নয়নজুলি। মাটিবাহী ট্রাকের চলাচলে সড়কগুলো বেহাল। এদিকে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।   সরেজমিনে দেখা গেছে, আট ইউনিয়নে কমপক্ষে ৫০টির মতো পকুরের খনন কাজ চলমান। খোদ পৌর শহরের কাউরাইল …

Read More »

চলনবিলে পলিথিনের অবাধ অপব্যবহার

গুরুদাসপুর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুর পৌর সদরের বাণিজ্যিক শহর চাঁচকৈড় বাজার থেকে শুরু করে গ্রামের ভেতর ছোট ছোট মুদি দোকানে দিন দিন বেড়েই চলেছে পরিবেশ বিপর্যয়ের অন্যতম উপাদান নিষিদ্ধ পলিথিন ব্যবহার। কোনোভাবেই এর লাগাম টানা যাচ্ছে না। পচেনা অথচ ক্ষতিকারক পলিথিনের ব্যবহারের কারণে স্বাস্থ্য ঝুঁকি ও জীব বৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। প্রশাসনের সামনেই চলছে এসব পলিথিন বিক্রি। এ পরিস্থিতি …

Read More »

আকবর খাঁর কাজ জালিয়াতী করা

গুরুদাসপুর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে ভুয়া দলিল করে জমি আত্মসাৎ করার অভিযোগ উঠেছে আকবর খাঁ (৪৫) নামের এক ব্যাক্তির বিরুদ্ধে। আকবর উপজেলার মশিন্দা শিকারপাড়া গ্রামের মৃত আজগর খাঁর ছেলে। তার কাজই ভুয়া দলিল তৈরি করে অন্যের জমি আত্মসাৎ করা। অভিযোগে জানা যায়, আকবর খাঁ দলিল লেখক আব্দুস সাত্তারের যোগসাজসে ভুয়া দলিল দেখিয়ে জমি জবরদখল করায় এলাকার অনেকেই তার বিরুদ্ধে প্রতিবাদে ফুঁসে …

Read More »

পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার :   ২জন ছাত্রী সহ ৫ জন মহিলার ওপর পুলিশের বর্বর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন চাটমোহর থানার গুনাইগাছা ইউনিয়নের বড়শালিখা গ্রামের ভুক্তভোগী মোঃ হাবিবুর রহমানের স্ত্রী মদিনা খাতুন ( ৪৮) গং। গত শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় পাবনা সংবাদপত্র পরিষদের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাদী মদিনা খাতুনের ছোট্ট ভাই …

Read More »

বিলে জলাবদ্ধতা বিপাকে চাষীরা

 আবু সাঈদ, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে ৩’শ বিঘা জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বছরের পর বছর এতে কোন ফসলচাষ না হওয়ায় মানবেতর জীবনযাপন করছেন জমির মালিকেরা। জানা যায়, উপজেলার গোয়ালিফা কামগাড়ি বিলে নালা বন্ধ করে দেয়ায় পানি নিষ্কাশনের পথ রুদ্ধ হয়ে এ স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যার কারণে এ বিলের প্রায় তিনশ’ বিঘা জমি সারা বছর পানির নীচে ডুবে থাকে। ফলে …

Read More »

সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেন সাংসদ আজিজ

গোলাম মোস্তফা : সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকার সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ তার নির্বাচনী এলাকা রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন নিরলসভাবে। প্রতি শুক্রবার তার কার্যালয়ে বসে দরিদ্র পরিবারের শিশুদের চিকিৎসাসেবা দিয়ে থাকেন। শিশুদের পাশাপাশি অসহায় মানুষদেরও চিকিৎসাসেবা দিচ্ছেন তিনি। সরেজমিনে দেখা যায়, সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ তার তাড়াশ সদরের ভাড়া বাসার একটি কক্ষে …

Read More »

তাড়াশে হিজড়াদের মানবেতর জীবনযাপন

বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশের হিজড়ারা দীর্ঘদিন যাবৎ মানবেতর জীবনযাপন করছেন। নিজ পরিবার থেকে শুরু করে সবখানেই তারা চরম বৈষম্যমূলক আচরণের শিকার। তাদের তৃতীয় লিঙ্গ হিসেবে সরকার স্বীকৃতি দিলেও সমাজ এখনও দেয়নি। হোসনে আরা হিজড়া, পপি হিজড়া, লাকী হিজড়া, সাথী হিজড়া, যুথি হিজড়া, চামিলী হিজড়া, চৈতী হিজড়া, রেখা হিজড়া  প্রমূখ বলেন, ক্ষিধের জ্বালা তো সবারই আছে। সবাইকেই তো খেয়ে পড়ে বাঁচতে …

Read More »

তাড়াশে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

স্টাফ রিপোর্টার : ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এই প্রতিপাদ্য নিয়ে তাড়াশে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গত সোমবার সকালে এক র‌্যালী ও  মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। র‌্যালীটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধনে অংশ নেয়। দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাক্ষ মনিরুজ্জামান মনি। …

Read More »

তাড়াশে দুর্নীতির কারণে কৃষক দিশেহারা

সাব্বির আহম্মেদঃ সিরাজগঞ্জের তাড়াশে বোরো মৌসুম শুরু হলেও দীর্ঘদিন ধরে আবেদন করে রাখা ৪০৮ জন কৃষক উপজেলা সেচ কমিটির বৈদ্যুতিক সেচ যন্ত্রের লাইসেন্স না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন। এদিকে বৈদ্যুতিক সেচ যন্ত্রের লাইসেন্স দেবার নামে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) তাড়াশ অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইসরাফিল হোসেনের বিরুদ্ধে  লাইসেন্স দেবার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অপর …

Read More »

Website Design, Developed & Hosted by ALL IT BD