প্রেস বিজ্ঞপ্ত
সারাদেশ যখন করোনা আতঙ্কে লক ডাউনে ঘরে বসে আছে, ঠিক তখনই বিদ্যমান অবস্থার সুযোগ নিয়ে মাদক ব্যবসা চলমান রেখেছে একদল অসাধু ব্যবসায়ী। তবে থেমে নেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায়, আজ (২৩ এপ্রিল, ২০২০ খ্রিঃ, বৃহস্পতিবার) আনুমানিক ০৫১৫ ঘটিকায় সিরাজগঞ্জের সলঙ্গায়, গোলকপুর মায়ের আচঁল হোটেলের সামনে চেক পোষ্ট বসিয়ে ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল। গ্রেফতারকৃতরা হলেনঃ- ১। মোঃ আলতাফ হোসেন (৩৫), পিতা-মৃত চাঁন মিয়া, ২। মোঃ মেহেদী হাসান (২২), পিতা-মোঃ রেজাউল করিম, উভয় সাং-রামচন্দ্রপুর, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট।
র্যাব-১২ এর মিডিয়া অফিসার, সিনিয়র সহকারী পরিচালক এম এম এইচ ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অস্থায়ী চেক পোষ্ট বসানো হয়। এ সময়ে ঢাকা অভিমুখী সবজি বোঝাই একটি মিনি পিকআপে তল্লাশী চালিয়ে ২৯৩ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয়েছে এবং মিনি পিকআপটিকে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করতঃ উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।
চলনবিল বার্তা chalonbeelbarta.com