তাড়াশ

তাড়াশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

সোহাগ হোসেন, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান শারদীয় দুর্গোৎসব।বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক ছেড়ে দেবী দুর্গা ফিরে গেলেন স্বর্গলোকের কৈলাসে তাঁর স্বামীর ঘরে। আগামী শরতে ধরণীতে অর্থাৎ বাবার ঘরে-তিনি আবারও ফিরে আসবেন, এই প্রার্থনায় ভক্তরা তাঁকে বিদায় জানান। ​বুধবার সকাল থেকেই তাড়াশ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের দুর্গাদেবীর …

Read More »

বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রোকসানা রুপা

লুৎফর রহমান, তাড়াশ :সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভার ১,২,৩  ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থী রোকসানা রুপা পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।   সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় পর পৌর এলাকার দাশপাড়া দুর্গা মন্দির,সরকার বাড়ী দুর্গা মন্দির,বাড়োয়ারী বটতলা উপজেলা কেন্দ্রীয় দুর্গা মন্দির,গোষাই বাড়ী দুর্গা মন্দির,ঘোষপাড়া দুর্গা মন্দির, গোবিন্দবাড়ী দুর্গা মন্দির পরিদর্শন গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক …

Read More »

তাড়াশে দুর্গামন্দির পরিদর্শন করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম 

মেহেদী হাসান শামীম ,ভ্রাম্যমাণ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দুর্গামন্দির পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মন্দিরের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।গতকাল রবিবার(১৮ অক্টোবর) তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের চণ্ডীভোগ শ্রী শ্রী জয় দুর্গামন্দির পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। পরে তিনি মন্দিরের পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও …

Read More »

আন্তঃ জেলা গরু চুরির সর্দার ১৯ মামলার আসামী তাড়াশের লিটন শেখ আশুলিয়া থেকে গ্রেফতার

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা  সিরাজগঞ্জের তাড়াশে গরু চুরির ১৯টি মামলার এজাহারভুক্ত আসামী আন্তঃ জেলা গরু চোর চক্রের সর্দার মো. লিটন শেখকে (৪৮) গ্রেফতার করেছেন তাড়াশ থানা পুলিশ।গতকাল রবিবার রাতে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. লিটন শেখ তাড়াশ পৌর শহরের দক্ষিণ পাড়া এলাকার মৃত তফের শেখের ছেলে।গ্রেফতারের বিষয়টি তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা …

Read More »

কচুরিপানায় মাছের প্রজনন ব্যাহত – কচুরিপানায় ছেয়ে গেছে চলনবিল 

লুৎফর রহমান, তাড়াশ  এবারের বর্ষায় ঐতিহ্যবাহী চলনবিলে দেখা মেলেনি চিরায়ত উথাল-পাতাল ঢেউয়ের। প্রকৃতির বিরূপ আচরণের প্রভাব পড়েছে দেশের অন্যতম বৃহৎ এই জলপ্রবাহে। একদিকে কাক্সিক্ষত পানির চরম অভাব, অন্যদিকে বিলজুড়ে মাইলের পর মাইল কচুরিপানার ঘন আস্তরণ- এই দুইয়ের যাঁতাকলে পিষ্ট হয়ে চলনবিলের প্লাবনভূমি, নদ-নদী, খাল ও জলাশয়ে দেশীয় মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ফলে বিলের বিস্তীর্ণ অঞ্চলে মাছের উৎপাদন আশঙ্কাজনক হারে …

Read More »

তাড়াশে অবৈধ পুকুর খনন- কঠোর অবস্থানে প্রশাসন

বিশেষ প্রতিনিধি:  শস্যভান্ডার হিসেবে খ্যাত সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় তিন ফসলের আবাদযোগ্য উর্বর জমি কেটে পুকুর খননকারীদের বিরুদ্ধে জেলা ও উপজেলা প্রশাসন কঠোর ভূমিকায় রয়েছেন এবছর। যেখানে অবৈধ পুকুর খনন করা হবে, সেখানেই অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম সাইফ। জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, অবৈধ …

Read More »

তাড়াশে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

লুৎফর রহমান: সিরাজগঞ্জের তাড়াশে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং মজুত খাতায় কৃষকদের মোবাইল নম্বর না রাখার দায়ে এক সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার নওগাঁ ইউনিয়নের মহিষলুটি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান। জানা যায়, মহিষলুটি বাজারের মমতাজ …

Read More »

তাড়াশে পিপিআর রোগের প্রাদুর্ভাব প্রাণিসম্পদ হাসপাতালে  ভ্যাকসিন সংকট

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ছাগলে পিপি আর রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত দুই সপ্তাহে এ রোগে আক্রান্ত হয়ে অন্তত ৩৫ থেকে ৪০টি ছাগল মারা গেছে বলে স্থানীয় খামারি ও ছাগল পালনকারী আবুল হোসেন, মোয়াজ্জেম হোসেন ও আলাউদ্দিন  জানিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, রোগের প্রাদুর্ভাব বাড়লেও তাড়াশ উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে  প্রয়োজনের তুলনায় পিপিআর ভ্যাকসিনের সরবরাহ নেই । এতে অনেক ছাগল সময়মতো …

Read More »

‘বিএনপির নেতারা টাকার বিনিময়ে ডিলার নিয়োগ দিয়েছেন’

সার সংকট, নৈরাজ্য, কৃষি আবাদ হুমকিতে শাহজাহান আলী, তাড়াশ সিরাজগঞ্জ: সারের ডিলার নিয়োগে বিএনপির দলীয়করণ, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থ’া নেওয়ার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, বিএনপির নেতারা টাকার বিনিময়ে ডিলার নিয়োগ দিয়েছেন। সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে দেশে সারসংকট তৈরি হয়েছে এবং কৃষকেরা ভোগান্তিতে পড়েছেন। গত …

Read More »

Website Design, Developed & Hosted by ALL IT BD