গুরুদাসপুর প্রতিনিধি নৃত্যের ছন্দে কখনো কথা বলে স্বপ্ন, কখনো জেগে ওঠে শিকড়ের গল্প। সেই ছন্দকে হৃদয়ে ধারণ করে দীর্ঘদিন ধরে মঞ্চে যেমন নৃত্যের সৌন্দর্য ছড়িয়েছেন, তেমনি মঞ্চের বাইরে গড়ে তুলেছেন নতুন প্রজন্মের শিল্পীদের। নীরব সাধনা আর সাংস্কৃতিক দায়বদ্ধতার সেই পথচলার স্বীকৃতি হিসেবে এবার ‘উদয় শঙ্কর’ নৃত্য পদক ১৪৩৩ পেলেন নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক নীল সাহা পাপ্পু। দীর্ঘদিনের নৃত্যচর্চা, সাংগঠনিক কর্মকাণ্ড …
Read More »গুরুদাসপুর
গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. নাটোরের গুরুদাসপুরে অসুস্থ রোগী, কৃতি শিক্ষার্থী ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের টাকা প্রদান করেছে সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান ‘রাশিদ-নিলু ফাউন্ডেশন’। বুধবার বিকেল ৪টায় পৌর সদরের চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে এ অনুদান দেয়া হয়। জানা যায়, আমেরিকা প্রবাসী ও ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১১০ জন কৃতি শিক্ষার্থী, ১৫টি ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠান, …
Read More »সাংবাদিক নবির ভাই ও আমি বগুড়া থেকে নাটোর অভিমুখে দুঃসহ পদযাত্রা, অতঃপর—–!
আবুল কালাম আজাদ।। ১৯৮৫ সাল। নাটোর থেকে প্রকাশিত জেলার একমাত্র সংবাদপত্র “সাপ্তাহিক প্রকাশ “ প্ত্রিকার সম্পাদক কাজী গোলাম মোর্শেদ ভাই এবং প্রকাশক অলিউজ্জামান খান মুকুল ভাইয়ের অনুরোধে গুরুদাসপুর উপজেলা পরিষদ পাঠাগারের লাইব্রেরিয়ানের চাকরি ছেড়ে দিয়ে সাপ্তাহিক প্রকাশ পত্রিকায় বার্তা সম্পাদক পদে যোগদান করি।আমি তখন চলনবিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ,আতহার হোসেন সভাপতি। সাপ্তাহিক প্রকাশ পত্রিকায় দায়িত্ব পালনকালে নবির ভাই,জুলফিকার হায়দার যোশেফ, এস এম বাবু, রনেন দা, খগেন …
Read More »গুরুদাসপুরে জাইকার নির্মিত স্কুল ভবন ভেঙে ১ লাখে বিক্রি করে আত্মসাতের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
আবুল কালাম আজাদ।। নাটোরের গুরুদাসপুর উপজেলায় তিন বছর আগে জাইকার অর্থায়নে প্রায় ২২ লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবন ভেঙে মাত্র ১ লাখ টাকায় এবং সাথে পুরোনো একটি আধাপাকা ভবনও ভেঙে বিক্রি করে আত্মসাতের অভিযোগ উঠেছে ধানুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ভবন দুটি ভাঙার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়ার প্রয়োজন হলেও তা অনুসরণ করা হয়নি। এঘটনা …
Read More »তিন বছর পরও মানুষের হৃদয়ে অমলিন আব্দুল কুদ্দুস
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: চলনবিলের মাটি ও মানুষের জীবন থেকে উঠে এসে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস। মৃত্যুর তিন বছর পরও গুরুদাসপুর-বড়াইগ্রামের মানুষের স্মৃতিতে অমলিন হয়ে আছেন তিনি। রাজনৈতিক সহযোদ্ধাদের মতে, মানুষের সঙ্গে দীর্ঘদিনের নিবিড় সম্পর্কই তাঁকে আজও স্মরণীয় করে রেখেছে। ২০২৩ সালের ৩০ আগস্ট ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাটোর-৪ আসনের …
Read More »চলনবিলের মাটি থেকে রাজনীতির শিখরে, মানুষের হৃদয়ে অমর আব্দুল কুদ্দুস
মো. মাজেম আলী মলিন মানুষের জীবন কখনো কখনো একটি জনপদের ইতিহাসের সঙ্গে এমনভাবে মিশে যায় যে, মানুষটি চলে গেলেও তাঁর ছায়া থেকে যায় মাটির গন্ধে, মানুষের কথায়, স্মৃতির অলিগলিতে। সময় তাঁকে সরিয়ে নেয় দৃশ্যপট থেকে, কিন্তু মুছে ফেলতে পারে না তাঁর পদচিহ্ন। বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস ছিলেন তেমনই একজন। চলনবিলের পানি-মাটি আর সাধারণ মানুষের জীবন থেকে উঠে এসে …
Read More »যে মানুষটি চলনবিলকে ভালোবাসতে শিখিয়েছিলেন
[অধ্যক্ষ সরদার মোহাম্মদ আব্দুল হামিদ টি.কে.-এর স্মৃতিতে] মো. মাজেম আলী মলিন কিছু মানুষ পৃথিবীতে আসেন খুব সাধারণভাবে, কিন্তু চলে যাওয়ার পর বুঝিয়ে দিয়ে যান—তাঁদের জীবন মোটেও সাধারণ ছিল না। তাঁদের পরিচয় পদ-পদবি কিংবা অর্জনের তালিকায় সীমাবদ্ধ থাকে না; তাঁরা বেঁচে থাকেন তাঁদের কর্মে, চিন্তায়, স্বপ্নে এবং মানুষের ভালোবাসায়। অধ্যক্ষ সরদার মোহাম্মদ আব্দুল হামিদ টি.কে. ছিলেন তেমনই একজন মানুষ। চলনবিলের মাটি …
Read More »চলনবিল প্রেসক্লাবে রাশিদ-নিলু ফাউন্ডেশনের মতবিনিময়
আবুল কালাম আজাদ।। নাটোরের গুরুদাসপুর উপজেলায় চলনবিল প্রেসক্লাবের কার্যালয়ে রাশিদ-নিলু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চাঁচকৈড় খলিফা পাড়া মহল্লার বিশিষ্ট সমাজসেবক আমেরিকান প্রবাসী আলহাজ্ব মোঃ রাশিদুল ইসলাম এলাকার উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা বিষয়ে মতবিমিময় করেণ। তিনি তাঁর সংস্থার মাধ্যমে গুরুদাসপুর পৌর ও উপজেলায় শিক্ষা,সংস্কৃতি, ধর্ম ,সমাজ উন্নয়ন, নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং মাদক প্রতিরোধ নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। এ জন্য …
Read More »অধ্যক্ষ আদুল হামিদ ও আমার সাংবাদিকতার জগতে পথচলা……..
( ২৪ আগষ্ট-২০২৬, ২০তম মৃত্যু দিবস স্মরণে) আবুল কালাম আজাদ।। ১৯৮০ সালের মার্চ মাস। গুরুদাসপুর বিলচলন শহীদ ডঃ শামসুজ্জোহা কলেজে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র আমি। আমার বাড়ি শিকারপুর থেকে প্রায় ৬/৭ কিলোমিটার পশ্চিমে থানা সদরে কলেজ। বয়ে যাওয়া গুমানী নদীর দক্ষিন পাড় জঙ্গলের মধ্যে পায়ে হাটা নদীভাঙ্গা রাস্তা দিয়ে মেঠো পথে প্রতিদিন পায়ে হেটে অথবা সাইকেলে বন্ধুদের সাথে কলেজে …
Read More »গুরুদাসপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. গুরুদাসপুরের নন্দকুজা নদীতে ডুবে ফারহান ইসলাম ও লাম হোসেন নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের বয়স ছিল ৮ বছর। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। ফারহান ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে এবং লাম বাবুল হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, দুপুরে ফারহান ও লামসহ চার বন্ধু বাড়ির পাশের নন্দকুজা নদীতে …
Read More »
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com