গুরুদাসপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

Spread the love

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে দুইদিন ব্যাপী ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা বিভিন্ন স্টলে তাদের উদ্ভাবনী প্রদর্শন করেন।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠণে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক আলোচনা সভা হয়। এতে সভাপতির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, শিক্ষক সাইদুর রহমান, মনিরা জেসমিন বক্তব্য রাখেন।শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় শিক্ষার্থী সৌরভ আহমেদ ও রাকিবুল হাসান সভায় বক্তব্য রাখেন। আলোচনা শেষে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।#

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD