মোঃ সৈয়দুল ইসলাম
প্রতিহিংসার রাজনীতিতে
পুড়ছে গাড়ি পুড়ছে বাড়ি,
দিকে দিকে মারামারি
হচ্ছে ভীষণ বাড়াবাড়ি।
একে অপরকে দিচ্ছে গালি
শুনে কেউবা দিচ্ছে তালি,
চায়না কেহ দেশের ভালো
আঁধার ডেকে তাড়ায় আলো।
দেশের ভালো দলে দলে
লাল সবুজের পতাকা তলে,
সোনার বাংলা সোনার দেশ
ক্ষমতার লোভে হবে শেষ।
প্রতিহিংসা ছাড়তে হবে
আইনকানুন মানতে হবে,
ন্যায় অন্যায় খুঁজতে হবে
দেশের ভালো বুঝতে হবে।
ঠিকানাঃ
গ্রাম: হাসারচর, ডাক: গনিগঞ্জ বাজার, উপজেলা: শান্তিগঞ্জ, জেলা: সুনামগঞ্জ, ০১৭২৮১০৬২৯২
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com