তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের ইসলামপুর (গোবরপাড়া) গ্রামে সরকারি রাস্তার বিশাল দুটি গাছ চুরি ঘটনা প্রমাণিত হলেও আজো চোরদের বিরুদ্ধে কোন মামলা হয়নি।
গাছকর্তনকারী দূর্বৃত্তরা বেপরোয়াভাবে গাছকাটাস্থানের সরকারি জায়গা পেঁচিয়ে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ পথে বিদ্যালয়ের প্রস্তাবিত খেলার মাঠের জায়গায় বহুতল ভবন নির্মাণ করছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইসলামপুর (গোবরপাড়া) গ্রামের অভিযুক্ত মো.ছোরমান আলীসহ স্থানীয় ছয় ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন এলাকাবাসী।০২ নভেম্বর ২০২৬ তারিখে জেলা প্রশাসক, সিরাজগঞ্জ বরাবর দাখিল করা আবেদনে অভিযোগ করা হয়, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে কুচিয়ামোরা-
চৌপাকিয়া সড়কে অবস্থিত প্রায় ৫০ বছরের পুরোনো আমগাছ ও বটগাছ কেটে ফেলে সরকারি জমি পেঁচিয়ে পাকা ভবন নির্মাণ করা হচ্ছে। এতে বিদ্যালয়ের প্রবেশপথ অবরুদ্ধ হওয়াসহ প্রস্তাবিত খেলার মাঠের জায়গা সংকুচিত হওয়ার হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।অভিযোগকারীদের দাবি, বিদ্যালয়টি এসএ ৫৩ নম্বর খতিয়ানের ২৬৫ নম্বর দাগের মোট ৭৩ শতক জমির মধ্যে ৪৯ শতকের ওপর প্রতিষ্ঠিত। অবশিষ্ট ২৪ শতক জমি বিদ্যালয়ের খেলার মাঠের জন্য সমপরিমাণ জমির বিনিময়ে দেওয়ার কথা থাকলেও তা না দিয়ে সেখানে দালান নির্মাণের মাধ্যমে বিদ্যালয়টির খেলার মাঠ তৈরি ও বিদ্যালয়ে যাতায়াতের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।
আবেদনে আরও বলা হয়, প্রায় ৫০ বছর বয়সী একটি আমগাছ ও একটি বটগাছ কেটে ফেলা হয়েছে।গাছ দুটি আনুমানিক ২ লাখ ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বটগাছের ছায়ায় ক্লান্ত পথিক, মাঠের কৃষাণ শ্রমিক ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্রাম নিতো। এছাড়াও বিপুল সংখ্যক পাখি ও জীববৈচিত্র্েযর আশ্রয়স্থল এসব গাছ ধ্বংসের ফলে পরিবেশেরও অপূরণীয় ক্ষতি হয়েছে।সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, স্থানীয় ভূমি অফিসের সাথে যোগশাজসে দূর্বৃত্তরা ধরা ছোঁয়ার বাইরে রয়েছে । এব্যাপারে ৫ নং নওগাঁ ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো.আব্দুর রশিদকে গাছ চোরদের বিরুদ্ধে মামলা করেননি কেন জিজ্ঞাসা করা হলে তিনি কোন সদুত্তর দেননি। তিনি গাছচোরদের প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ করেন এলাকাবাসী। অপরদিকে বার বার চেষ্টা করেও ছোরমান আলী গংদের বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গ্রামবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখে তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নির্দেশে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি আমিনের মাধ্যমে জমি ও সড়কের সীমানা নির্ধারণ এবং পরিমাপ করা হয়। এতে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। সরকারি গাছ কাটা ও সরকারি জায়গা দখল করে অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগের সত্যতায় দোষীদের বিরুদ্ধে শাস্তুি বিধান প্রয়োজন। প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, সরকারি গাছ কাটার সঙ্গে জড়িত ব্যক্তি ও ক্রেতাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া এবং বিদ্যালয়ের খেলার মাঠের জন্য নির্ধারিত অবশিষ্ট ২৪ শতক জমি বিদ্যালয়ের নামে পুনরুদ্ধারের দাবি জানানো হয়েছে।
এছাড়া কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীর দায়িত্বে অবহেলা, যোগসাজশ কিংবা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়েছে।স্থানীয়দের প্রশ্ন, যে বিদ্যালয়ের শিশুদের খেলাধুলা ও স্বাভাবিক বিকাশের জন্য মাঠ থাকা জরুরি, সেই বিদ্যালয়ের জমি ও পরিবেশ যদি প্রভাবশালীদের স্থাপনা নির্মাণের কারণে সংকুচিত হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের অধিকার রক্ষা করবে কে?সরকারি সম্পত্তি রক্ষা, শিক্ষার পরিবেশ অক্ষুণœ রাখা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় জেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারীরা।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com