ভাঙ্গুড়ায় দুইটি লাভজনক প্রতিষ্ঠান থেকে বেতন নেওয়ার অভিযোগ চেয়ারম্যান হেদায়েতুল হকের বিরুদ্ধে  

Spread the love
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হেদায়েতুল হকের বিরুদ্ধে একই সঙ্গে দুইটি লাভজনক প্রতিষ্ঠান থেকে বেতন-ভাতা উত্তোলন এবং সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে ইউনিয়ন পরিষদে উপস্থিত না থাকার অভিযোগ উঠেছে।অভিযুক্ত হেদায়েতুল হক পার-ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনের পাশাপাশি ভেড়ামারা উদয়ন একাডেমির প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন। অভিযোগ রয়েছে, তিনি শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ দুইটি লাভজনক জায়গা থেকেই নিয়মিত বেতন-ভাতা গ্রহণ করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভেড়ামারা উদয়ন একাডেমিতে তাঁর বেতন স্কেল ৪৫ হাজার ৪০ টাকা এবং সর্বসাকল্যে মাসিক বেতন ৫২ হাজার ২৯৬ টাকা। গত মাসেও তিনি ওই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বেতন-ভাতা উত্তোলন করেছেন বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও তিনি সরকারি বেতন-ভাতা উপজেলা থেকে ৪.৫০০ টাকা ও ইউনিয়ন পরিষদ থেকে ৫.৫০০ টাকা মোট প্রতি মাসে ১০ হাজার টাকা করে সর্বশেয় বেতন গ্রহণ করেছেন বলে জানা গেছে।অভিযোগকারীদের দাবি, একজন জনপ্রতিনিধি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে একসঙ্গে দুটি পদে দায়িত্ব পালন এবং উভয় প্রতিষ্ঠান থেকে সরকারি বেতন-ভাতা গ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করা প্রয়োজন।
এ বিষয়ে জানতে চাইলে পার-ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভেড়ামারা উদয়ন একাডেমি প্রধান শিক্ষক মোঃ হেদায়েতুল হক দুই প্রতিষ্ঠান থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, আমি আগে দুই প্রতিষ্ঠান থেকে টাকা নিতাম কিন্তু এখন শুধু আমার শিক্ষা প্রতিষ্ঠান থেকে টাকা নেই।ভেড়ামারা উদয়ন একাডেমির বর্তমান কমিটির সভাপতি এডভোকেট মজিবুর রহমান বলেন,একজন ব্যক্তি একই সঙ্গে দুটি লাভজনক পদে থাকতে পারবেন না, যেহেতু আমি বর্তমান কমিটির সভাপতি,তাছাড়া আমি এখন পর্যন্ত একাডেমিতে কোন মিটিং করি নাই অতএব বিষয়টি আমার জানা নেই। একাডেমির মিটিংয়ে বিষয়টি তুলে ধরবো এবং এর ব্যবস্থা গ্রহণ করব।সরকারি নিয়মের বাইরে আমরা কেউ নই।এবিষয়ে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ বলেন, আমি সদ্য যোগদান করেছি,সংশ্লিষ্ট দপ্তর প্রধানের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।এছাড়া সংশ্লিষ্ট সরকারি পরিপত্র,বেতন-ভাতার নথিপত্র এবং ইউনিয়ন পরিষদে উপস্থিতির তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকা বাসি।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD