ফারুক আহমেদঃ
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা কৃষি বিভাগের আয়োজনে ৩নং ধুবিল ইউনিয়নে ১৪০০ হতদরিদ্র বরর্গা প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গত শনিবার ১১ টায় সময় কৃষি উপসহকারী কর্মকর্তা আব্দুল হাইয়ের নেতৃত্বে সরিষা বীজ ও সার বিতরণ শুরু হয়। কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম।
উক্ত বিতরনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ধুবিল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাইসহ পরিষদের সদস্য বৃন্দ প্রমুখ । উল্লেখ্য, রায়গঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় রবি প্রণোদনা ২০২৪-২৬ অর্থবছরে উপজেলায় ১৪০০০ হাজার কৃষকের মাঝে প্রত্যেককে ১ কেজি সরিষা বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি করে বিতরণ করা হয়। অত্র উপজেলায় মোট ১৪০০ হাজার কৃষককে রবি প্রণোদনার আওতায় আনা হয়েছে। এর মধ্যে ১৫০ জন গম, ভুট্টা ১৩০ জন, পিয়াজ ৩০ জন, চীনাবাদাম ১৫ জন, মসুর ডাল ৬০ জন ও খেসারি ডাল ৬৫ জন ও অরহড় ৩৫ জনকে তালিকাভুক্ত করার কথা জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিনুল ইসলাম। পর্যায়ক্রমে এসব কৃষকদের মাঝে বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হবে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com