বিশেষ খবর

 সলঙ্গা থানা এলাকা হতে ২৫৫ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক সরবরাহকারী গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি  স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে এসআরবি নিয়মিত অভিযান চালিয়ে আসছে। ১।  এরই ধারাবাহিকতায় অধিনায়ক এসআরবি-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় এবং তথ্য প্রযুক্তির সহযোগিতায় গত ২৯ অক্টোবর ২০২৬ খ্রিঃ সকাল ০৮.৩০ ঘটিকায় এসআরবি-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন সাতটিকরী তালতলা গ্রামস্থ হামিম হাইওয়ে হোটেলের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৫৫ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক সরবরাহকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় …

Read More »

বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ তুহিনের নিজ বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি  বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি, বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন নিজ বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। শুক্রবার সকাল ১১টায় চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামে নিজ বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এর আগে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে কৃষিবিদ হাসান জাফির তুহিন ছাড়াও পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, বিএনপি …

Read More »

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির কারখানার মালিককে জরিমানা ও কারাদণ্ড

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির কারখানার মালিক বাশারের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ উপকরণ ও প্রস্তুত করা দুধ জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় কারখানার মালিক মো. আবুল বাশারকে দুই লক্ষ টাকা জরিমানা ও ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁর এক সহযোগী মো. সবুজকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। …

Read More »

চলনবিলে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বাউৎ উৎসব

চাটমোহর (পাবনা) প্রতিনিধি  পাবনার চাটমোহরসহ চলনবিল অঞ্চলে শুরু হয়েছে মাছ শিকারের ঐতিহ্যবহিী বাউৎ উৎসব। পানি কমে যাওয়ায় এবছর আগেই মাছ ধরার এই আয়োজন করা হয়েছে।  চাটমোহর উপজেলার রামের বিল,খলিশাগাড়ি বিল, ডিকশি বিল, বিলকুড়ালিয়া, গুমানী ও চিকনাই নদী এবং চলনবিল অঞ্চলের বিভিন্ন বিলে চলছে এই উৎসব। চলনবিল অঞ্চলের ভাষায় এই উৎসবকে বলা হয় ‘বাউত উৎসব। সপ্তাহের প্রতি শনিবার ও মঙ্গলবার নির্দিষ্ট …

Read More »

চাটমোহর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

চাটমোহর (পাবনা) প্রতিনিধি  পাবনার চাটমোহর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা  বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন নবাগত সহকারি কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক  মোঃ মজিবুর রহমান, থানার ইন্সপেক্টর (তদন্ত) লালবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা লুৎফুল কবীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা …

Read More »

শাকিল হত্যার বিচার হতেই হবে বাংলার মাটিতে -প্রতিমন্ত্রী পুতুল

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. গুরুদাসপুরে হামলায় নিহত ছাত্রদল নেতা শাকিলের পরিবারকে শান্তনা দিয়ে সমাজকল্যাণ, শিশু ও মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিষ্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘শাকিল হত্যার বিচার হতেই হবে বাংলার মাটিতে।তাকে মেরে ফেলার অধিকার কারো নেই। অপরাধী যেই হোক তার সাজা হতে হবে। এ হত্যাকান্ডের ঘটনা যেন ভিন্নখাতে প্রবাহিত না হয়, সে চেষ্টা থাকবে আমাদের।’ প্রতিমন্ত্রী আরো বলেন, ‘হত্যার ঘটনায় কোনো …

Read More »

উল্লাপাড়া আকরাম হত্যার ফাশিঁ চেয়ে মানববন্ধন   

  ডাঃ আমজাদ হোসেন ,উল্লাপাড়া প্রতিনিধিঃ  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বিকেলে পূর্ণিমাগাতী ইউনিয়নের গয়হাট্রা এলাকায় আকরাম হোসেনকে  হত্যার ন্যায় বিচার চেয়ে এবং  অভিযুক্ত মারুফ তালুকদার ও তার পিতা নুর মোহাম্মদ তালুকদারের ফাসি দাবী করে মানববন্ধন ও মিছিল হয়েছে। গয়হাট্রা গ্রামবাসীদের আয়োজনে এলাকার বিপুল সংখ্যক নারী পুরুষ মানববন্ধন ও মিছিল করেন।গয়হাট্রা খোশালপুর গ্রামের আঃ রহিমের ছেলে আকরাম হোসেন (১৮) কে গত শুক্রবার  বাড়িতে …

Read More »

তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্মের ওপর সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে  উপজেলা পরিষদ  নিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে নজরুলের সাহিত্যকর্ম, সাম্যবাদী চেতনা, মানবপ্রেম, অসাম্প্রদায়িকতা ও শোষণ-বঞ্চনার বিরুদ্ধে তাঁর প্রতিবাদী ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। সেমিনারে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা …

Read More »

রায়গঞ্জের সাংবাদিক আশরাফ আলী আর নেই

মেহেদী হাসান ,ভ্রাম্যমাণ  প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মো. আশরাফ আলী আর নেই। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক আশরাফ আলী দীর্ঘদিন ধরে অসুস্থতায় …

Read More »

তাড়াশে ব্যাংক এশিয়ার গাফিলতি তিন মাস ধরে ভাতা বন্ধ ১৫ হাজার ভাতাভোগীর 

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ব্যাংক এশিয়ার গাফিলতির কারণে ওই ব্যাংকের মাধ্যমে বিতরণ করা বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা গত তিন মাস ধরে বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় ১৫ হাজার ভাতাভোগী। ব্যাংক এশিয়া সূত্রে জানা গেছে পূর্বে খোলা ভাতা ভোগীদের হিসাবে এনআইডি, ছবি ও অন্যান্য তথ্য  সংযুক্ত না করার   কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে।  উপজেলা সমাজসেবা কার্যালয় …

Read More »

Website Design, Developed & Hosted by ALL IT BD