চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন নবাগত সহকারি কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক মোঃ মজিবুর রহমান, থানার ইন্সপেক্টর (তদন্ত) লালবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা লুৎফুল কবীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন কুমার সরকার,আনসার ও ভিডিপি কর্মকর্তা নাসরিন সুলতানা, বিএনপি নেতা অধ্যক্ষ আঃ রহিম কালু, সেলিম রেজা, রবিউল করিম তারেক, শাহাদত হোসেন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসুর রহমান বিদ্যুৎ, সাধারণ সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু,ছাত্রদলের আহবায়ক ফুলচাদ হোসেন শামীম প্রমুখ।
চাটমোহর সড়ক দুর্ঘটনায় উপ-সহকারি কৃষি কর্মকর্তা নিহত
পাবনার চাটমোহরে সড়ক দূর্ঘটনায় উপ-সহকারি কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। ঘটনা ঘটেছে গত বুধবার বিকেল ৫ টায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার মান্নাননগর এলাকায়।
নিহত হলেন চাটমোহরের কৃষি অফিসে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জাকির (৩২)। তিনি পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার হামকুড়িয়া গ্রামের ছোরমান প্রামানিকের ছেলে। চাটমোহর উপজেলা কৃষি অফিসার কুন্তলা ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, গত বুধবার উপজেলার হান্ডিয়াল ইউনিয়নে দায়িত্ব পালন শেষে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন জাহাঙ্গীর। পথিমধ্যে বিকেল ৫টার দিকে মান্নাননগর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com
