ডাঃ আমজাদ হোসেন ,উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বিকেলে পূর্ণিমাগাতী ইউনিয়নের গয়হাট্রা এলাকায় আকরাম হোসেনকে হত্যার ন্যায় বিচার চেয়ে এবং অভিযুক্ত মারুফ তালুকদার ও তার পিতা নুর মোহাম্মদ তালুকদারের ফাসি দাবী করে মানববন্ধন ও মিছিল হয়েছে। গয়হাট্রা গ্রামবাসীদের আয়োজনে এলাকার বিপুল সংখ্যক নারী পুরুষ মানববন্ধন ও মিছিল করেন।গয়হাট্রা খোশালপুর গ্রামের আঃ রহিমের ছেলে আকরাম হোসেন (১৮) কে গত শুক্রবার বাড়িতে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ করে থানায় মামলা হয়। পুলিশ এ ঘটনায় মারুফ তালুকদারকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতে চালান দিয়েছে
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com