প্রেস বিজ্ঞপ্তি
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে এসআরবি নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
১। এরই ধারাবাহিকতায় অধিনায়ক এসআরবি-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় এবং তথ্য প্রযুক্তির সহযোগিতায় গত ২৯ অক্টোবর ২০২৬ খ্রিঃ সকাল ০৮.৩০ ঘটিকায় এসআরবি-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন সাতটিকরী তালতলা গ্রামস্থ হামিম হাইওয়ে হোটেলের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৫৫ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক সরবরাহকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়
২। গ্রেফতারকৃত আসামি ০১। মোঃ শাহিনুর(৩২), পিতা-মোঃ আব্দুল হান্নান, সাং-দাউদিয়া আশুরাই, থানা-কালাই, জেলা-জয়পুরহাট।
৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে আসামি দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য হেরোইন রাজশাহী সীমান্ত এলাকা হতে সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পরিবহন ও স্থানান্তর করে আসছে
৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com