সিরাজগঞ্জের  মডেল মসজিদ দীর্ঘ ২ বছর  তালাবদ্ধ থাকার পর  নামাজের জন্য উন্মুক্ত

Spread the love
শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশে ২ বছর ধরে তালাবদ্ধ মডেল মসজিদ উদ্বোধনের মাধ্যমে নামাজের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ জুমআ নামাজের আগে সিরাজগঞ্জ-৩ ( তাড়াশ,রায়গঞ্জ, সলঙ্গা)  আসনের মাননীয়  সংসদ সদস্য ভিপি আয়নুল হক মহোদয়  মসজিদটির শুভ উদ্বোধন করেন।সূত্র মতে, ১২ কোটি ৬৫ লক্ষ টাকা ব্যয়ে তাড়াশ পৌর শহরের হেলিপ্যাড ময়দানের দক্ষিণ পাশে নির্মিত মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মান কাজ শেষ হওয়ার ২ বছরের বেশী সময় পেরিয়ে গেলেও ছিল তালা বদ্ধ। ফলে মসজিদে প্রবেশ করতে পারেনি কোন মসুল্লী ও  জনসাধারণ । শুরু হয়নি নামাজ। এ নিয়ে মুসল্লীদের মধ্যে প্রচন্ড ক্ষোভ বিরাজ করছিল। এবিষয়ে একটি প্রতিবেদন দৈনিক আমাদের সময় সহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়। এরপর বিষয়টি স্থানীয়  এমপি  ভিপি আয়নুল হক মহোদয় জানতে পেরে,  নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন। তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের উদ্যেগে খতিব, মোয়াজ্জিন, খাদেম সহ প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে, পরিস্কার-পরিচ্ছন্ন করে শুক্রবার উদ্বোধন করা হয় মসজিদটি।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তর‌্য রাখেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর,  সদ্য সাবেক তাড়াশ উপজেলা বিএনপি সভাপতি  স. ম. আফসার আলী, সাধারন সম্পাদক এটিএম আমিনুর রহমান টুটুল,  খতিব ইমদাদুল হক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব, ও  আসন্ন  তাড়াশ পৌরসভার মেয়র পদপ্রার্থী মো: আব্দূল বারিক খন্দকার।
স্থানীয় মুসুল্লী আলহাজ নজরুল ইসলাম,আজাদ আলী. মিজানুর রহমান মজনু, জাকির হোসেন, আক্কাস আলী, শহিদুল ইসলাম সহ শতাধিক মসুল্লী ও  সাধারণ জনগণ  অত্যাধুনি এই  মসজিদটিতে নামাজ অদায় করতে পেরে আনন্দ ও  উচ্ছাস প্রকাশ করেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD