ন্যায্যমূল্যে ধান কিনে তাদের কান্না থামায়ে দিন
গোলাম মোস্তফা : সিরাজগঞ্জের তাড়াশে ধানের ন্যায্যমূল্যের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে প্রেসক্লাবের সামনে ‘আমরাও আছি পাশে’ নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। এতে অংশ নেয় উপজেলার আট উইনিয়নের প্রান্তিক কৃষকসহ বিভিন্ন শ্রেণি পেশার বহু মানুষ।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, আয়োজক সংগঠনের আহ্বায়ক গোলাম মোস্তফা, আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাব আলী কিরন, কমিউনিষ্ট পার্টির সভাপতি ইমান আলী, জাতীয় সমাজতান্ত্রিক দলের জেলা কমিটির সদস্য গোলাম হাফেজ, বিশিষ্ট সমাজকর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্ব মীর শহিদুল ইসলাম, প্রবীন সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু, গাজী সাইদুর রহমান সাজু, নারী নেত্রী রোকসানা খাতুন, কৃষক শাহালম প্রমূখ।
বক্তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কৃষকরা ধারদেনায় জড়িয়ে ধানের আবাদ করে উৎপাদন খরচও তুলতে পারছেন না। ন্যায্যমূল্যে ধান কিনে তাদের কান্না থামায়ে দিন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com