উল্লাপাড়ায় ছয় প্রতিষ্ঠানকে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

Spread the love
ডাঃ আমজাদ হোসেন, উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায়  বৃহস্পতিবারে নানা অনিয়মে দুই বাজারে  ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রশাসন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের  যৌথ অভিযানে সলপে চারটি প্রতিষ্ঠানকে ২ লাখ ১০ হাজার টাকা এবং পৌর শহরের দুটি প্রতিষ্ঠানকে ৩০ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ও এক্মিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম সলপে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় তার সাথে ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা, নিরাপদ খাদ্য পরিদর্শক নজরুল ইসলাম।সলপে রেল ষ্টেশন এলাকায় বাজারে  অস্বাস্থ্যকর পরিবেশে ঘোল,দই,মাঠা, ঘি তৈরি এবং পণ্যে লেবেল না থাকায় চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। সলপের কাশেম ঘোল মাঠা দই এন্ড মিষ্টান্ন ভাণ্ডারের মালিক আবুল কাশেমকে এক লাখ টাকা জরিমানা করা হয়। সলপ ঘোল এন্ড সাদেক খান দই ঘরের মালিক মো.আব্দুল মালেক খানকে ৫০ হাজার টাকা, সলপ দই ঘরের মালিক আব্দুল খালেক খানকে ৫০ হাজার টাকা , সলপ মাঠা ঘোল দই ঘরের মালিক মো.আব্দুর রাজ্জাককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে উল্লাপাড়া পৌর শহরের বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.সোহেল শেখ অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। জানা গেছে লেবেলবিহীন শিশু খাদ্য বিক্রির অপরাধে মেসার্স শফিকুল স্টোরের মালিক শফিকুল ইসলামকে ১০ হাজার টাকা এবং মেসার্স শরিফ স্টোরের মালিক শরিফুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD