ডাঃ আমজাদ হোসেন , উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে বুধবার বেলা এগারোটায় উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলামের সভাপতিত্বে সভা হয়। এতে জাতীয় সংসদ সদস্য বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন রাজনৈতিক , সামাজিক , আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com