মেহেদী হাসান শামীম ,ভ্রাম্যমাণ প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দুর্গামন্দির পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মন্দিরের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।গতকাল রবিবার(১৮ অক্টোবর) তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের চণ্ডীভোগ শ্রী শ্রী জয় দুর্গামন্দির পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। পরে তিনি মন্দিরের পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।পরিদর্শনকালে জেলা প্রশাসকের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য ও তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম জাহাঙ্গীর।
এ ছাড়া উপস্থিত ছিলেন দেশীগ্রাম ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানী এবং তাড়াশ উপজেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক সুশীল মাহতোসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।জেলা প্রশাসকের মন্দির পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আগ্রহ ও উৎসাহ দেখা যায়। এ সময় মন্দিরের সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ নেওয়া হয়।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com