ডাঃ আমজাদ হোসেন ,উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৃহস্পতিবার দুপুরের দিকে জাতীয় সংসদ সদস্য বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান রেল ষ্টেশন পরিদর্শন করেছেন। তিনি রেল ষ্টেশনে বিভিন্ন এলাকায় যেতে ট্রেনের জন্য অপেক্ষায় থাকা যাত্রীদের সাথে কথা বলেন। তিনি ষ্টেশন মাষ্টারের সাথে তিনটি আন্তঃনগর ট্রেনের বিরতি ও নানা বিষয়ে কথা বলেন। আন্তঃনগর ট্রেন তিনটি হলো- ধুমকেতু এক্মপ্রেস, রংপুর এক্সেপ্রেস ও নীলসাগর এক্মপ্রেস। জাতীয় সংসদ সদস্য বলেন আন্তঃনগর ট্রেন তিনটি উল্লাপাড়া রেল ষ্টেশনে যাত্রা বিরতি ( স্টপেজ) দিলে উল্লাপাড়াসহ আশপাশের কয়েকটি উপজেলার যাত্রীদের বিভিন্ন এলাকায় যাওয়া আসায় সুবিধা হবে। তিনি সওজ বিভাগের সড়ক থেকে রেল ষ্টেশন অবধি রেল বিভাগের সড়ক সংস্কার করার বিষয়ে উদ্যোগ নেবেন। তিনি উল্লাপাড়ায় আন্তঃনগর তিনটি ট্রেনের যাত্রা বিরতি এবং সড়ক সংস্কার বিষয়ে রেল মন্ত্রী ও সচিবের সাথে কথা বলবেন বলে জানান। এসময় তার সাথে ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক শাহজাহান আলী, জামায়াত নেতা আলাউদ্দিন আল আজাদ , আঃ করিম প্রমুখ
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com