বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রোকসানা রুপা

Spread the love
লুৎফর রহমান, তাড়াশ :সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভার ১,২,৩  ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থী রোকসানা রুপা পৌর এলাকার
বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।   সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় পর পৌর এলাকার দাশপাড়া দুর্গা মন্দির,সরকার বাড়ী দুর্গা মন্দির,বাড়োয়ারী বটতলা উপজেলা কেন্দ্রীয় দুর্গা মন্দির,গোষাই বাড়ী দুর্গা মন্দির,ঘোষপাড়া দুর্গা মন্দির, গোবিন্দবাড়ী দুর্গা মন্দির পরিদর্শন গিয়ে
সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। কাউন্সিলর পদ প্রার্থী রোকসানা রুপা পূজামণ্ডপে উপস্থিত পূজা উদযাপন কমিটির সদস্য ও ভক্তদের সঙ্গে কথা বলেন ,শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। তিনি সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে উৎসব পালনের আহ্বান জানান। এ সময় তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। তাড়াশ পৌর এলাকায় সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য দীর্ঘদিনের। এই সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পূজামণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।এ সময় তিনি আগামী পৌরসভা নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১,২,৩ ওয়ার্ডে সম্মানিত ভোটারদের ভোট প্রার্থনা করেন।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD