গুরুদাসপুরে খাল খনন উদ্বোধন

Spread the love

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
খাল খনন কর্মসূচির অংশ হিসেবে নাটোরের গুরুদাসপুরে সিধুলী খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ।সোমবার বিকেলে তুলসি নদী সংলগ্ন সিধুলী থেকে আইড়মারী বিল অভিমুখে ৫১ লাখ ৫৩ হাজার টাকা ব্যয়ে ১ কিলোমিটার খাল পুনঃখননের উদ্বোধন করেন তিনি।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদ, উপজেলা বিএনপির আহ্বায়ক ওমর আলী শেখসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
জানা যায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে অতিদরিদ্রদের জন্য কর্মসূচি ইজিপিপি প্রকল্প এই কাজটি বাস্তবায়ন করবে। ভেকুসহ প্রতিদিন ১১৯ জন শ্রমিক ৪৩ দিনের মধ্যে খাল পুনঃখনন কাজ সম্পন্ন করবেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD