তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ছাগলে পিপি আর রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত দুই সপ্তাহে এ রোগে আক্রান্ত হয়ে অন্তত ৩৫ থেকে ৪০টি ছাগল মারা গেছে বলে স্থানীয় খামারি ও ছাগল পালনকারী আবুল হোসেন, মোয়াজ্জেম হোসেন ও আলাউদ্দিন জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, রোগের প্রাদুর্ভাব বাড়লেও তাড়াশ উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে প্রয়োজনের তুলনায় পিপিআর ভ্যাকসিনের সরবরাহ নেই । এতে অনেক ছাগল সময়মতো টিকার আওতায় আসছে না।উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌর এলাকায় প্রায় ১ লাখ ৪ হাজার ভ্যাকসিনের চাহিদা রয়েছে। এর বিপরীতে মজুত ছিল মাত্র ১৬ হাজার ডোজ। তাও এখন ফুরিয়ে গেছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:শরিফুল ইসলাম বলেন, চাহিদার তুলনায় ভ্যাকসিন কম পাওয়ায় সংকট তৈরি হয়েছে। অতিরিক্ত ভ্যাকসিনের চাহিদা পাঠানো হয়েছে। সরবরাহ পাওয়া গেলে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা হবে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com