ভাঙ্গুড়ায় দুর্গাপূজার মণ্ডপ ইউএনও এবং এসিল্যান্ডের পরিদর্শন

Spread the love
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: 
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনার ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ ও সহকারী কমিশনার (ভূমি) নুশরাত জাহান। গত শনিবার (১৭ অক্টোবর) বিকালে  দূর্গাপূজার মহানবমীতে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাকিউল আযম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফেরদৌস আলম,খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন মিঠু,ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম  উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে তাঁরা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার সার্বিক পরিবেশ ও আয়োজনের খোঁজখবর নেন। এ সময় পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পূজামণ্ডপের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এ ধরনের পরিদর্শনের মাধ্যমে পূজামণ্ডপ গুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রশাসনের খোঁজখবর নেওয়ার পাশাপাশি উৎসবের পরিবেশ পর্যবেক্ষণ করা হয়।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD