মো: শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
আগামী ৩০ জুলাই ২০২৬ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন। এই নির্বাচন কে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীগণ তাদের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। চলছে শেষ মুহূর্তে সম্মানিত ভোটার গণের কাছে নিবিড় যোগাযোগ এবং ভোট প্রার্থনা। এবারের ত্রি-বার্ষিক নির্বাচনে মোট ৩৪ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী এম এ ওয়াহাব। যিনি বিগত আওয়ামী সরকারের আমলে, আন্দোলন সংগ্রামে সর্বোচ্চ ভূমিকা রেখেছেন, জেল জুলুমের শিকার হয়েছেন বারবার। সাধারণ শ্রমিকদের দাবি আদায়ে, যার ভূমিকা ছিল সর্বোচ্চ তিনি হচ্ছেন এম এ ওয়াহাব সাধারণ সম্পাদক পদপ্রার্থী। সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে এম এ ওয়াহাব কে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চূড়ান্ত তালিকা প্রকাশ করেছেন নির্বাচন কমিশন। গত সোমবার ২০ জুলাই ২০২৬ বিকেলে নিউ ঢাকা রোড (বাজার স্টেশন) সিরাজগঞ্জ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের নোটিশ বোর্ডে ৩৪ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাধারণ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন এম এ ওয়াহাব। তিনি পেয়েছেন হরিণ মার্কা। বিগত দিনেও তিনি সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন।সম্মানিত ভোটারগণ এবারও হরিণ মার্কা প্রতীক এ, বিপুল পরিমাণ ভোট দিয়ে সাধারণ সম্পাদক পদপ্রার্থী এম এ ওয়াহাব কে জয়যুক্ত করবেন বলে প্রত্যাশা করছেন শ্রমিক ইউনিয়নের সম্মানিত ভোটার বৃন্দ।
![]()
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com