বড়াইগ্রাম প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুর উপজেলার বৃ-চাপিলা গ্রামে ব্রেন ক্যান্সার আক্রান্ত সালাম ফকিরের চিকিৎসা খরচের জন্য নিজ জমি বিক্রিতে বাধা দিয়েছেন তার ছোট ভাই কালাম ফকির। এ নিয়ে গত বুধবার সকালে ভাইয়ে ভাইয়ে বাক-বিতন্ডা শেষে রোগীর বিরুদ্ধে উল্টো মামলা করার হুমকি দেন তিনি।
এক পর্যায়ে বিয়ষটি এলাকাবাসি মিলে নিরসনের চেষ্টা করতে চাইলে তা মানতে নারাজ কালাম ফকির। এদিকে ভুক্তভোগী সালাম ফকিরের অবস্থা বেগতিক দেখে তার বড় ভাই আবু তাহের এগিয়ে আসলে তাকেও মারার হুমকি দেন । আবু তাহের বিষয়টি এলাকার মাতব্বরদের সহায়তায় ফাইসালার উদ্যোগ নিলে তিনি অসম্মতি দেখিয়ে বাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে জানা যায়। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মুঠোফোনে কালাম ফকির বলেন, তারা চাইলে আমি মীমাংসে রাজি কিন্তু আমাকে হুমকি-ধামকি বিষয়ে অযথা জড়ানোর অর্থ বুঝিনা।
এ বিষয়ে ভুক্তভোগী সালাম ফকির জানান, আমার এ অসময়ে অনেক টাকার দরকার, দু’টা টাকা দিয়ে সহযোগিতা তো করবেই না বরং জমি বিক্রিতে বাধাও দিচ্ছেন তিনি। আমি বাঁচতে চাই। আপনারা সকল কাগজপত্রাদি দেখে আমাকে জমিটি বিক্রয়ের ব্যবস্থা করে দিবেন। এ ব্যাপারে স্থানীয় চাপিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাউদ্দিন ভুট্রো বলেন, বিষয়টি জানার পর কালাম ফকিরের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com