ভ্রাম্যমান প্রতিনিধিঃ কোভিড-১৯ এর সংক্রমণ ঠেকাতে সিরাজগঞ্জের সলঙ্গসহ রায়গঞ্জ, তাড়াশ, উল্লাপাড়া এই তিনটি উপজেলার অন্যান্য গ্রামের ন্যায় সলঙ্গার আমশড়া জোরপুকুর বাজারসহ পাড়া মহল্লা লকডাউনে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ গ্রাম পুলিশ ও আনছার বাহিনী। ঢাকা থেকে কোনো লোকজন গ্রামে আসার কথা শুনলে সাধারণ মানুষসহ স্বেচ্ছায় পাড়া মহল্লার প্রবেশ পথে বাঁশ খুটির অস্থায়ী ব্যারিকেড বেষ্টনী তৈরি করে লকডাউন করে দিয়েছে। গত বেশ কয়েক দিন ধরে সকাল থেকে এমন অবস্থা চলছে। তিনটি উপজেলা তথা – সলঙ্গাসহ রায়গঞ্জ, তাড়াশ, উল্লাপাড়ার প্রত্যেকটি জনগুরুপূর্ণ রাস্তা ঘাট এখন ফাঁকা। বাংলাদেশ গ্রাম পুলিশ ও আনছার বাহিনী করোনা ভাইরাসকে উপেক্ষা করে জীবনকে বাজি রেখে তাদের আহবানে সাড়া দিয়ে মানুষ এভাবে লকডাউন দেখিয়েছে।বহিরাগতদের প্রবেশ নিষেধাজ্ঞা আর অযথা বাড়ি থেকে বের না হওয়ার আহবান জানিয়ে প্রবেশ পথ ও গলিতে পাøকার্ড ঝুলিয়ে দেয়া হয়েছে। তাছাড়া গত বুধবার বিকালে রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নে ২নং ওয়ার্ড আমশড়া গ্রামের বিভিন্ন পাড়া মহল্লায় ঘুরে ঢাকা থেকে আসা সহিদুল ইসলামের ছেলে মুসার বাড়িতে লকডাউনের এমন চিত্র দেখা যায়। সকাল থেকেই গ্রাম পুলিশ ও আনছার বাহিনী রয়েছে কঠোর অবস্থানে।গ্রামের জনগুরুত্বপূর্ণ বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে গ্রাম পুলিশ ও আনছার বাহিনী টহল দিচ্ছে। অযথা কাউকে ঘোরাঘুরি করতে দেয়া হচ্ছে না। উপজেলার বিভিন্ন ইউনিয়নগুলোতেও লকডাউনের খবর পাওয়া গেছে। এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শুরু থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনামূলক লিফলেট বিতরণ ও মাইকিং করেছি।আমাদের আহবানে সাড়া দিয়ে মানুষ স্বেচ্ছায় লকডাউন করছে।এতে আমরা অভিভূত।
চলনবিল বার্তা chalonbeelbarta.com