ভাঙ্গুড়ায় আবারোও মোবাইল কোর্টে দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস

Spread the love
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের কাজিটোল,বেতুয়ান,মাগুড়া,দিলপাশার এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে মাছ ও জলজ প্রাণী নিধনের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে।রবিবার (২১জুলাই) বিকাল ৫ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ৫১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো ধ্বংস করা হয়।জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪ হাজার টাকা বলে জানা গেছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আজম জানান,মোবাইল কোর্টের নিয়মিত অভিযানের অংশ হিসাবে আজও নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।পরে তা ধ্বংস করা হয়। মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান জেলেদের নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে অভিযান নিয়মিত আরও জোরদারভাবে পরিচালিত হবে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD