লুৎফর রহমান : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (মউশিক) প্রকল্পের শিক্ষকরা বিগত তিন মাস যাবৎ বেতন ভাতা না পেয়ে ৯৪ জন শিক্ষক মানবেতর জীবন যাপন করছেন।
ইসলামিক ফাউন্ডেশন সুত্র থেকে জানা যায়, বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অধিনে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালনায় প্রকল্পটি চলে আসছে। সরকারের গুরুত্ব প্রকল্প সূমুহের মধ্যে এটি একটি সফল প্রকল্প যার সফলতা শতভাগ। আরো জানা যায়, মূলত ইসলামের প্রচার ও প্রসারের জন্য ১৯৭৫ সালের ২২মার্চ এক অধ্যাদেশ বলে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয়। এবং মসজিদের ইমামদের সামাজিকভাবে প্রতিষ্ঠা করার লক্ষে ও কচিকাঁচা শিশুদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য ১৯৯২ সাল থেকে মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা প্রকল্প সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। এ কার্যক্রমে প্রাক-প্রাথমিক, সহজ কুরআন শিক্ষা ও বয়স্কদের শিক্ষা দেওয়া হচ্ছে। এর সাথে জড়িত মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগন সরকারের সকল প্রকার উন্নয়নমূলক যেমন, যৌতুক, বাল্য বিবাহের কুফল, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, টীকাদান কর্মসূচীসহ সকল প্রকার সচেনতামূলক কাজ করে যাচ্ছেন। বিশেষ করে বর্তমান মহামারি করোনা ভাইরাস বিষয়ক সরকারের নির্দেশনা নিরলসভাবে বাস্তবায়ক করছেন এ শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ। অথচ তারা বিগত তিন মাস যাপত কোন বেতন ও সন্মানী ভাতা পাচ্ছেনা এবং সরকারের পক্ষ থেকে কোন প্রকার সাহায্যও পাননি। ফলে তারা পরিবার পরিজন নিয়ে চরম বিপাকে দিনাতিপাত করছেন।
চলনবিল বার্তা chalonbeelbarta.com