রায়গঞ্জ প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ ভোটারের উপস্থিতি কম থাকলেও নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থী নৌকা প্রতীকে ইমরুল হোসেন তালুকদার ইমন ৭৯,৩৮৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদন্ধি শোভন সরকার (আনারস) প্রতীক পান ২৬,১৫৩ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীকে নিষ্কৃতি রানী দাস ৫৫,৩৫৩ ভোট পেয়ে নির্বাচিত …
Read More »Breaking News
যুদ্ধ শিশুর স্বীকৃতি চেয়ে একটি চিঠি
বরাবর, মাননীয় মন্ত্রী মহোদয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সচিবালয়, ঢাকা। মাধ্যম : জেলা প্রশাসক, সিরাজগঞ্জ। বিষয় : যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান প্রসঙ্গে। জনাব, যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নি¤œ স্বাক্ষরকারী মেরিনা খাতুন, পিতা: মৃত: ফাদিল আকন্দ, মাতা : মৃত: পচি বেগম (বীরঙ্গনা মুক্তিযোদ্ধা, গ্রাম: তাড়াশ, ডাকঘর: তাড়াশ, উপজেলা: তাড়াশ, জেলা: সিরাজগঞ্জ। আমার মাতা …
Read More »উল্লাপাড়ায় মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের সাফল্য
বিশেষ প্রতিনিধি : সরকারি অর্থায়নে ও ফিল্ড সুপার ভাইজার মো. ফরিদ হোসেনের প্রচেষ্ঠায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম ব্যাপক সাফল্য অর্জন করেছে। উপজেলার ১৮২ টি শিক্ষা কেন্দ্র ও ২ টি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণসহ নিয়োমিত পাঠদান করা হচ্ছে। সংশ্লিষ্ঠ সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অধিনে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালনায় …
Read More »বাঁশের সাঁকো ২০ হাজার মানুষের একমাত্র ভরসা
জাহাঙ্গীর আলম, চাটমোহর : পাবনার চাটমোহরে একটি ব্রিজের অভাবে কাটা নদীর দুই পাড়ের দুই ইউনিয়নের ২০ হাজার মানুষ দুর্ভোগে রয়েছে। বাঁশের সাঁকো এ অঞ্চলের মানুষের চলাচলের একমাত্র ভরসা। বাঁশের চারাটের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে শত শত মানুষকে। মাত্র ২ কিলোমিটারের পথ যেতে গ্রামবাসীদের ঘুরতে হচ্ছে ১৫ কিলোমিটার দূরত্ব। এতে অর্থ ও সময় দুই-ই নষ্ট হওয়ায় চরম ভোগান্তির …
Read More »অপবাদ সইতে না পেরে গৃহবধুর আত্মহত্যা
রায়গঞ্জ প্রতিনিধি : প্রতিবেশী বখাটের উত্যক্ত, অপবাদ সইতে না পেরে শিরিন বেগম (৩৮) নামের এক গৃহবধু গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার সকালে রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার আমশড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিকেলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। গৃহবধুর স্বামী ইমান আলী ও সন্তান সুমি খাতুন জানান, একই গ্রামের বাবু …
Read More »রায়গঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা
রায়গঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে আসন্ন ১০ মার্চ ১ম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে স্থানীয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যৌথ মতবিনিময় সভা করেছেন আ’লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন। গত রবিবার সকাল ১১টায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাকক্ষে জেলা আ’লীগের উপদেষ্টা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউল করিম তালুকদারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে। আ’লীগ মনোনিত প্রার্থী …
Read More »গুরুদাসপুরে নদী খননে অনিয়মের অভিযোগ-কাজ বন্ধ করে দিলেন এমপি আব্দুল কুদ্দুস
গুরুদাসপুর প্রতিনিধি: নদী খনন করে নদীতেই ফেলা হচ্ছে মাটি। ফলে কাজের কাজ কিছুই হচ্ছে না। উপরোন্ত নদী খননের নামে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকা। নাটোরের গুরুদাসপুরে আত্রাই ও গুমানী নদীর সংস্কারে খনন কাজে চলছে ওই অনিয়ম।ওই মাটি সম্পূর্ণ সরিয়ে ফেলা হবে বলে প্রকল্প পরিচালক সাইদুর রহমান দাবী করলেও স্থানীয়রা বিশ^াস করতে চাইছে না। তাদের প্রশ্ন-যদি এ মাটি সরানো না হয়,তখন …
Read More »গুরুদাসপুরে নির্বাচনী সংঘর্ষ – আহত ৫
গুরুদাসপুর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে উপজেলা নির্বাচনী সহিংসতায় আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে নারী সহ পাঁচজন গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দাদুয়া গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। জানাযায়, গত সোমবার সকাল ৮টায় স্থানীয় সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের সমর্থকেরা আওয়ামীলীগের ঘোড়া প্রতিকের বিদ্রোহীপ্রার্থী আনোয়ার হোসেনের পোষ্টার লাগানোর জন্য প্রচারে নামলে নৌকা প্রতিকের সমর্থকেরা তাদের ওপর হামলা চালায়। …
Read More »খিরার হাট জমে উঠেছে চলনবিলে
এম এ মাজিদ : গরমের আগমনি বার্তার সাথে সাথে জমে উঠেছে চলনবিলের ঐতিহ্যবাহী খিরার হাট। প্রতি বছরের মত শীত বিদায় আর গরম মৌসুমের আগমনের সাথে সাথে চলনবিলের প্রাণকেন্দ্রে এবছর জমে উঠেছে অস্থায়ী খিরার হাটটি। হাটে প্রতিদিন ভোর থেকে শুরু হয়ে সন্ধ্যা নাগাদ বেচা-কেনা হচ্ছে শত শত টন খিরা । সরেজমিনে দেখা গেছে, চলনবিলের নাটোর জেলার সিংড়া ও সিরাজগঞ্জ জেলার তাড়াশ …
Read More »ভাঙ্গুড়ায় শিক্ষকের নিষ্ঠুরতা !
ভাঙ্গুড়া প্রতিনিধিঃ চলনবিলের ভাঙ্গুড়ায় ব্যবহারিক পরীক্ষার খাতা স্বাক্ষর করা নিয়ে ছাত্র শিক্ষকের মধ্যে বনিবনা না হওয়ায় একলাস হোসেন (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে অজ্ঞান করার অভিযোগ উঠেছে দুই শিক্ষকের বিরুদ্ধে। তারা হলেন রুপসী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক রাসেদুল ইসলাম ও সহকারি শিক্ষক আবু সাঈদ। গত সোমবার সকালে রুপসী উচ্চ বিদ্যালয়ের ইনকোর্স ব্যবহারিক পরীক্ষার খাতা স্বাক্ষর করাতে গেলে শিক্ষকের …
Read More »
চলনবিল বার্তা chalonbeelbarta.com