গুল্টা ক্যাথলিক মিশনে বড়দিনের উৎসব

Spread the love

স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের তাড়াশের ধর্ম পল্লী গুল্টা ক্যাথলিক মিশনে যীশু খ্রিষ্টের জন্মদিন বড়দিনের উৎসব নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে কেক কাটা, খ্রিষ্ট সংগীত ও প্রার্থনার মধ্য দিয়ে যিশু খ্রিষ্টের জম্মদিনের কর্মসূচি উদযাপন করা হয়।
গত মঙ্গলবার সকালে উপজেলার তালম ইউনিয়নের ধর্ম পল্লী গুল্টা ক্যাথলিক মিশনের সভাপতি নিখিল খাঁ খাঁ’র সভাপতিত্বে উৎসব পালন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ ও বিশেষ অতিথি তালম ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া মিশনের ফাদার, ব্রাদার, সিস্টার ও খ্রীষ্ট ধর্ম অনুসারীগণ যোগদান করেন।এ সময় বাইবেল পাঠ, ভক্তি সঙ্গীত ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD