ধর্ষিত বিধবা পেল ২ হাজার টাকা

Spread the love

বড়াইগ্রাম  প্রতিনিধি : বড়াইগ্রামে স্বামী মারা যাওয়ার মাস না পেরোতেই গণধর্ষণের শিকার হয়েছেন এক বিধবা নারী (৪৫)। এদিকে, নির্যাতিত ওই নারীকে থানায় যেতে না দিয়ে ১৫ হাজার টাকায় আপোষ করতে বাধ্য করা হলেও তাকে দেয়া হয়েছে মাত্র দুই হাজার টাকা। নাটোরের বড়াইগ্রাম উপজেলার দিঘলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

ধর্ষিতা নারী ও এলাকাবাসীরা জানান, নিঃসন্তান এ বিধবা নারী বাড়িতে একাই থাকতেন। সম্প্রতি এক রাতে ঐ মহিলা প্রকৃতির ডাকে সাড়া দিতে বাহিরে যান। এ সুযোগে দিঘলকান্দি গ্রামের রাজাউল্লার ছেলে মখলেছুর রহমান তার আরো দুই সহযোগীকে নিয়ে ঘরে ঢুকে পড়ে। পরে ওই নারী ঘরে ঢুকলে জোর পূর্বক তাকে  ধর্ষণ করে তারা। এ সময় ওই নারীর  চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে মোখলেছকে আটক করলেও অপর দু’জন দৌড়ে পালিয়ে যায়। পরে রাতেই ধর্ষিতার বাড়িতে বসে মখলেছকে মাত্র ১৫ হাজার টাকা জরিমানা করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন গ্রাম প্রধানরা। এ সময় বড়াইগ্রাম ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামলীগের সভাপতি মোস্তফা খান ওই নারীর হাতে মাত্র ২ হাজার টাকা ধরিয়ে দিয়ে ঘটনার মীমাংসা করে দেন। এমনকি তাকে চাপ প্রয়োগ করে সকালেই বাবার বাড়ি পাঠিয়ে দেন তারা। রোববার ওই নারী সাংবাদিকদের কাছে দুই হাজার টাকা পাওয়া ও চাপ প্রয়োগের বিষয়টি স্বীকার করেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD