রায়গঞ্জে প্রাণঘাতি করোনায় ২৬ জন আক্রান্ত

Spread the love

ফারুক আহমেদঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে গত ২৪ ঘন্টয়া প্রাণঘাতি করোনায় সংক্রমিতসহ মোট২৬ জন আক্রান্ত হয়েছে। এর আগে একই উপজেলার পাখাড়া গ্রামের একজন ও ধানগড়ায় একজন মোট দুই জন এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তাদেরকে সামাজিক দুরত্ব বজায় রেখে লাশ দাফন কমিটির সদস্যরা কবরস্থ করেছে। গত সোমবার এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম তৌহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন ,গত কয়েক দিনে ৬৩ জন রোগীর নমুনা দেওয়া হয়েছিল, তার মধ্য থেকে ২৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।এর মধ্যে রায়গঞ্জের ধানগড়া ৩ , স্বাস্থ্য কমপ্লেক্সের ষ্টাফ ৭, লাহোড় ১, ঘুড়কা ৪, পল্লী বিদ্যুৎ অফিসের ১, চান্দাইকোনা ১, রুপাখাড়া ৯ সহ মোট ২৬ জন। এর মধ্যে চিকিৎসক, নার্স, পল্লী বিদ্যুতের ষ্টাফ,ব্যাংকার সহ সদ্য সরকারী কলেজের একজন প্রভাষকও রয়েছেন।উল্লেখ্য, এ পর্যন্ত রায়গঞ্জে মোট ৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। ২ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD