তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে সোলাপাড়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক আহমেদ আলীর সভাপতিত্বে অত্র বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক বিশিষ্ট ইসলামী বক্তা মাওলানা আব্দুল আলীম আশরাফী সাহেব দোয়া মাহফিল পরিচালনা করেন।সহকারী প্রধান শিক্ষক ইউনুস আলীর সঞ্চালনায় ঈদে মিলাদুন্নবীর আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য আলহাজ্ব এবিএম মনিরুজ্জামান, আলহাজ্ব আবু সাঈদ, আলহাজ্ব এনামুল হক, সহকারী শিক্ষক আবু সাইদ, মোবারক হোসেন, অন্তরা খাতুন, ৭ম শ্রেনীর শিক্ষার্থী রশনি খাতুন প্রমুখ।এ সময় শিক্ষক -কর্মচারী, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com