আবুল কালাম আজাদ।।
নাটোরের গুরুদাসপুর উপজেলায় চলনবিল প্রেসক্লাবের কার্যালয়ে রাশিদ-নিলু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চাঁচকৈড় খলিফা পাড়া মহল্লার বিশিষ্ট সমাজসেবক আমেরিকান প্রবাসী আলহাজ্ব মোঃ রাশিদুল ইসলাম এলাকার উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা বিষয়ে মতবিমিময় করেণ। তিনি তাঁর সংস্থার মাধ্যমে গুরুদাসপুর পৌর ও উপজেলায় শিক্ষা,সংস্কৃতি, ধর্ম ,সমাজ উন্নয়ন, নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং মাদক প্রতিরোধ নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। এ জন্য গনমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন।এছাড়া ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোঃ আমিরুল ইসলাম মাষ্টার বক্তব্য রাখেন। সেই সাথে আগামি ২ সেপ্টেম্বর বুধবার বিকাল সাড়ে ৩ টায় চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজে নুষ্ঠিতব্য সদ্য প্রকাশিত এস এস সি উত্তীর্ন কৃতি শিক্ষার্থীদের মাঝে উপবৃত্ত বিতরন অনুষ্ঠানে সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রন জানান।
চলনবিল প্রেসক্লাবে সভাপতি এম এম আলী আককাছ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিল্রন। শুরুতেই চলনবিল প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে ফাউন্ডেশনের চেয়ারময়ানকে অভিনন্দন জানান সাংবাদিক বৃন্দ। রাশিদ-নিলু ফাউন্ডেশনের উদ্যোগে মানবিক ও সমাজসেবামূলক কাজের মহতি উদ্যোগকে স্বাগত জানান এবং সহযোগিতার আশ্বাস দেন চলনবিল প্রেসক্লাবের সদস্যরা।।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com