Oplus_131072

সলঙ্গায় মাদক ব্যবসায়ী আটক

Spread the love
মোঃ শামছুল হক : সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক অভিযান চালিয়ে ৫০ বোতল চোলাই মদ  ও ৭৮ পিছ ইয়াবা সহ পাঁচজনকে আটক করেছে সলঙ্গা থানা পুলিশ।  এ সময় তাদের কাছ থেকে একটি মোটর সাইকেল এবং নগদ ৭৮৫০ টাকা জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে সলঙ্গার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।এরই অংশ হিসেবে  রামকৃষ্ণপুর ইউনিয়নের খোদ্রশিমলা গ্রামে অভিযান চালিয়ে  ৫০ বোতল দেশীয় চোলাই মদ সহ জনক রায়কে আটক করা হয়। অন্যদিকে সলঙ্গা কুঠিপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭৮ পিছ ইয়াবা সহ নসিব হোসেন, আঃ ওয়াদুদ, নুরনবী হাসান ও নাসির হোসেনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি মোটর সাইকেল ও নগদ ৭৮৫০ টাকা জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সলঙ্গা থানার উপপরিদর্শক শামীমুল হক। তিনি বলেন আটককৃতদের  বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD