Breaking News

বেড়া ইউপি চেয়ারম্যান আটকে তোলপাড়

শাহজাহান আলী : একদা চরমপন্থী অধ্যুষিত বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়নের ২৫ বছরের জনপ্রিয় চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কোরবান আলী সর্দার দলীয় বিরোধে ও আইনের মারপ্যাঁচে ত্রাণের চাল আত্মসাতের দায়ে ফেঁসে গেলেন। গত ১৩ এপ্রিল সোমবার রাতে র‌্যাব তার গোডাউন থেকে ২২৯ বস্তা চালসহ তাকে আটক করে।এদিকে ত্রাণের চাল নিয়ে কোরবান আলী চেয়ারম্যান আটকের ঘটনায় ব্যাপক তোলপাড় সৃৃুষ্টি হয়েছে। অন্যদিকে …

Read More »

তাড়াশে কুলি শ্রমিকদের মানবেতর জীবন

লুৎফর রহমান : নভেল করোনাভাইরাস ঠেকাতে সাধারণ ছুটি চলছে দেশে। অফিস আদালত ব্যবসা বাণিজ্য বন্ধ। কুলি শ্রমিকরাও কর্মহীন। উপজেলা প্রশাসনকে ত্রাণ সরবরাহের নির্দেশ দেয়া হলেও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ত্রাণ না পাওয়ার অভিযোগ করছেন তাড়াশ উপজেলা কুলি শ্রমিক ইউনিয়ন। কুলি শ্রমিক নেতারা জানিয়েছেন, ত্রাণ না পাওয়ায় জীবিকার তাগিদে অনেকেই অভাবঅনটনের মধ্য দিয়ে দিন পার করছেন। অপরদিকে, করোনা ভাইরাস সংক্রমন থেকে বাঁচতে …

Read More »

করোনায় মৃত ব্যক্তির দাফন নিয়ে অহেতুক আতঙ্ক, বিড়ম্বনা

চলনবিল বার্তা ডেস্ক : করোনা ভাইরাসে এবং অনুরূপ উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যুর পর লাশ দাফনে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। জনমনে অহেতুক আতঙ্কের কারণে কোডিভ-১৯ ছাড়াও অন্যান্য রোগে মৃত্যুবরণকারীদের কবর দেওয়ার ক্ষেত্রে স্বজনদের পড়তে হচ্ছে নানা জটিলতা ও বিড়ম্বনায়। মৃতের প্রতি এই নির্দয় আচরণ কারো কাম্য না হলেও এই পরিস্থিতির পেছনে গুজব, অজ্ঞতা এবং ধর্মীয় জ্ঞানের অভাব …

Read More »

রায়গঞ্জে স্বামীর দেওয়া এ্যাসিডে ঝলসে গেছে স্ত্রীর শরীর

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জে পাষন্ড স্বামীর দেওয়া এ্যাসিডে ঝলসে গেছে স্ত্রীর শরীর। জরুরী অবস্থায় আহত শানুকে উদ্ধার করে ২৫০ শয্যা বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠনো হয়েছে। বর্তমানে তার অবস্থা আশংকাজনক। এসিড আক্রান্তের শিকার স্ত্রী শানু খাতুন রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের মধুপুর গ্রামের আব্দুল মোতালেব হোসেনের স্ত্রী। শুক্রবার ভোর রাতে এই ঘটনা ঘটে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় গ্রামের …

Read More »

রায়গঞ্জের জনজীবনে করোনা ভীতি

রায়গঞ্জ প্রতিনিধি : বিশ্ব জুড়ে মরণ রোগ করোনা ভাইরাসে প্রানহানির কারণে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় জনজীবনে আতংক বিরাজ করছে। হাটে বাজারে লোক সমাগম কমে গেছে। স্কুল, কলেজ, মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকায় ছাত্র – ছাত্রীর আনা গোনা নেই। রিক্সা – ভ্যান চালকদের আয় কমে গেছে বেশ। উপজেলা প্রসাশন সর্বত্র জনসচেতনতা রোধে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। কেউই উপজেলায় এই রোগে আক্রান্ত না …

Read More »

তাড়াশে ইমারত শ্রমিক আইসোলেশনে,পরিবার কোয়ারেন্টিনে

স্টাফ রিপোর্টার :  সিরাজগঞ্জের তাড়াশে কাইয়ুম আলী (৩০) নামে এক ইমারত শ্রমিককে সন্দেহবশত আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে পুরো পরিবারকে। ঘটনাটি তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ছোট মাঝদক্ষিণা গ্রামের। কার্যত সতর্কতা ও পর্যবেক্ষনের জন্য এ পদক্ষেপ। স্থানীয় সূত্র জানায়, ইমারত শ্রমিক কাইয়ুম আলী দুই দিন আগে ঢাকা থেকে বাড়িতে ফিরেছেন। তার ঠান্ডা জ্বর দেখা দিলে  …

Read More »

আগামীকাল থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

চলনবিল বার্তা ডেস্ক : আগামীকাল মঙ্গলবার (১৭ মার্চ) থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করছে সরকার। আপাতত ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সোমবার বিকালে এ সংক্রান্ত আদেশ জারি হবে। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ তথ্য জানান। প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে আমরাও বন্ধ ঘোষণা করবো। বিকালে বৈঠক করে বিষয়টি চূড়ান্ত করা …

Read More »

মুজিববর্ষের চেতনা ও তাৎপর্য

আব্দুল কুদ্দুস তালুকদার ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৬ মার্চ পর্যন্ত এই ১ বছরকে মুজিববর্ষ হিসেবে বাংলাদেশের মানুষ জাতীয়ভাবে পালন করবে মহা উৎসাহ উদ্দীপনার সাথে। অবশ্য সরকারী উদ্যোগে দেশের মধ্যে যেভাবে পালিত হবে বিদেশেও যাতে যথাযোগ্য মর্যাদায় সেইভাবে তা উদযাপিত হয় তার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে বাংলাদেশ সরকারের তরফ হতে। কারণ, আজ থেকে ১০০ বছর আগে ১৯২০ সালের …

Read More »

করোনা ভাইরাসের কারণে নওগাঁ ওরস শরীফ স্থগিত

স্টাফ রিপোর্টার ঃ  সিরাজগঞ্জের তাড়াশে করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্য ঝুঁকিকে অগ্রাধিকার দিয়ে নওগাঁয় আজমীর শরীফের পীর খাজা মঈনুদ্দিন চিশতী (রহঃ) এঁর আধ্যাত্বিক গুরু হাজী শাহ শরীফ জিন্দানী (রহঃ) মাজারে বার্ষিক ৩ দিন ব্যাপী ওরস শরীফ স্থাগিত করা হয়েছে। গত বুধবার রাত ৯টার দিকে মাজার কমিটির সভাপতি ও তাড়াশ ইউএনও ইফ্ফাত জাহান স্থানীয় সংবাদকর্মীদের জানান, নওগাঁ ওরশ শরীফে লাখ লাখ লোক …

Read More »

Website Design, Developed & Hosted by ALL IT BD