কবি মোঃ নূরুজ্জামান সবুজ ক্ষয়ে যাওয়া বিকেল পেড়িয়ে গোধূলির খুব কাছাকাছি হঠাৎ তুমি বললে তুমি কি আমায় ভালোবাসো? আমায় নিশ্চুপ দেখে তুমি নিঃসঙ্কোচে বলতেই থাকলে – হাজার বিনিদ্র রাত শেষে যদি বৃষ্টি স্নাত লালগোলাপ এনে দিতে পারো- সাত সুমুদ্দুর তেরো নদী পেড়িয়ে যদি নীলপদ্মে গড়তে পারো পদ্মাসন- যদি তোমার ফেরারি বসন্ত ফিরে এসে শোনায় মধ্য পূর্নিমায় সানাইয়ের সুর – তবে …
Read More »Breaking News
চলনবিলে বন্যায় তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা
লুৎফর রহমান : তাড়াশসহ চলনবিলের প্রায় সবগুলো উপজেলায় বেড়েই চলছে বন্যার পানি। ফলে জনজীবনে নেমে এসেছে চরম দুর্বিসহ অবস্থা। গত কয়েক দিনের ভারী বর্ষন ও উজান থেকে ঢলের পানি নেমে আসায় তাড়াশ ও বিলপাড়ের অন্যান্য ১০টি উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। বন্যার পানি দিন দিন বাড়ার ফলে উপজেলাগুলোর বিভিন্ন গ্রামের শতশত মাছের পুকুর ও ঘর বাড়ি তলিয়ে যাচ্ছে। …
Read More »বন্যা-পরবর্তী পুনর্বাসনে জোর দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
চলনবিল বার্তা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যা শেষ হলে সময়মতো কার্যকর পুনর্বাসন কর্মসূচি হাতে নিয়ে সেগুলো বাস্তবায়নের নির্দেশ দিয়ে বলেছেন, কোভিড-১৯ ও বন্যা যেহেতু একসঙ্গে এসেছে, এ কারণেই একটু বেশি ‘কেয়ারফুল’ থাকতে হবে। চলমান বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বন্যাদুর্গতদের সব ধরনের সহায়তা দেওয়ার জন্য সরকারি কর্মকর্তাদের প্রস্তুত থাকতে হবে। সব মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী মাঠেই থাকবেন, মানুষের পাশে থাকবেন। …
Read More »তাড়াশে আদিবাসী পরিবারে সেমিপাকা টয়লেট হস্তান্তর
স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও পরিবর্তন সংস্থার বাস্তবায়নে চলনবিলের তাড়াশ উপজেলার সমতল আদিবাসী অধ্যুষিত মাধাইনগর ইউনিয়নের মাধাইনগর গ্রামের ১২টি ক্ষুদ্র নৃগোষ্ঠির পরিবারের জন্য নির্মিত ১২টি সেমিপাকা টয়লেট হস্তান্তর করা হয়েছে। গত রোববার সকাল ১০টায় প্রধান অতিথি পরিবর্তনের পরিচালক আবদুর রাজ্জাক রাজু উক্ত সেমি পাকা টয়লেট ঐ গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠির ১২টি পরিবারের মাঝে ব্যবহারের জন্য আনুষ্ঠানিকভাবে হস্তান্তর উদ্বোধন …
Read More »তাড়াশে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
গোলাম মোস্তফা ও লুৎফর রহমান : সিরাজগঞ্জের তাড়াশে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা এলাকায় ট্রাক চাপায় দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত আরও পাঁচজন। (২০ জুলাই) সোমবার সকালের এ ঘটনা। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ ফায়ার সার্ভিসের সহকারী টিম লিডার রেজাউল করিম। এদিকে ঘটনাস্থলে জানা যায়, সকাল সারে সাতটার দিকে নারায়নগঞ্জ থেকে চট্র মেট্রো-ঢ ৮১-২১৩৭ একটি রড বোঝাই ট্রাক রাজশাহী যাওয়ার …
Read More »করোনা,তোমাকে পালাতেই হবে
আবদুর রাজ্জাক রাজু করোনাকে পালাতেই হবে- বিদায় নিতে হবে আজ হোক বা কাল হোক তার পাগলামী-বাটপারি রুখতে বেশী দেরি নেই কেননা এর প্রতিষেধক টিকা এই আবিস্কার হল বলে টিকার এক ধকলেই নস্যাৎ আর নিশ্চিহ্ন হবে শয়তানী সর্বগ্রাসী করোনা ভাইরাস। করোনাকে অবশ্যই পৃথিবী ছাড়তে হবে সেটা দ’ুদিন আগে হোক বা পরে হোক বিশে^র সবাই এখন স্বাস্থ্য সচেতনায় শীর্ষে তাই করোনা তুমি …
Read More »দীর্ঘস্থায়ী উন্নয়ন- দেশের অগ্রগতির মূলমন্ত্র
বাবুল হাসান বকুল উন্নয়ন এমন একটি শব্দ যার মাধুর্য নির্যাস জীবনে আসুক তা প্রত্যেক মানুষেরই কাম্য। ব্যক্তি-পরিবার-সমাজ-দেশ কিংবা আন্তর্জাতিক সংগঠন সকলের একটাই উদ্দেশ্য, যতই কঠোর পরিশ্রম করতে হোক না কেন উন্নতির উচ্চ শিখরে পৌঁছাতে হবে। তাই প্রত্যেকে দিন রাত এক করে ফেলছে নিরন্তর কাজের চাপে নিজে বা নিজেদের উন্নয়নের জন্য। অনেকে মনে করেন শুধু পরিশ্রম করলেই উন্নয়ন সম্ভব। কিন্তু বাস্তবে …
Read More »স্মৃতির মণিকোঠায় নিমগাছি হাইস্কুল
আব্দুল কুদ্দুস তালুকদার সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলাধীন আজকের পাকা রাস্তা, বিজলী বাতির ঝলকানিময়, দালান কোঠার ছড়াছড়ি বিশিষ্ট শহরের ন্যায় নিমগাছি বাজার অতীতে এমন ছিল না। তৎকালীন পাবনা জেলার সিরাজগঞ্জ মহুকুমার রায়গঞ্জ থানার সোনাখাড়া ইউনিয়নের আর দশটা অজপাড়া গাঁয়ের মতই ছিল এর দশা। যদিও ১৯৩০ সালে স্থাপিত একটা প্রাইমারী স্কুল ছিল এখানে যা আমরা ছোটবেলা থেকে দেখছি এবং সে স্কুলে ক্লাস …
Read More »কোরবানীর জন্য তাড়াশে পর্যাপ্ত পশু বিদ্যমান
ভ্রাম্যমান প্রতিনিধি: আর ১৫ দিন পরে পবিত্র ঈদুল আজহা। ভারত থেকে গরু আসা বন্ধ হলেও করোনা ভাইরাসের কারণে গরু বিক্রি নিয়ে চিন্তিত সিরাজগঞ্জের তাড়াশে গরু পালনকারী খামারী ও ব্যবসায়ীরা। উপজেলায় দেশী গরুর উৎপাদন ও চাহিদা বাড়লেও তা বিক্রি নিয়ে রয়েছে সংশয়। উপজেলা প্রাণী সম্পদ অফিস সূত্রে জানা যায়, এ বছর পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ২৩ হাজার ১৬৬টি পশু প্রস্তুত আছে। …
Read More »তাড়াশে বিদ্যুৎ গ্রাহকগণ ভুতুরে বিলের কারণে দিশেহারা হয়ে পড়েছে
তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিদ্যুৎ গ্রাহকগণ ভুতুরে বিলের কারণে দিশেহারা হয়ে পড়েছে। করোনার কারণে অতিরিক্ত বিদ্যুৎ বিল সরকারীভাবে সমন্বয়ের কথা বলা হচ্ছে। এঁটা শুধু তাড়াশের জন্য নয় সারা দেশের জন্যই প্রযোজ্য। অথচ সরকারী নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে অফিসে বসে ইচ্ছে মতো ভুয়া বিদ্যুৎ বিল দিচ্ছে পল্লী বিদ্যুতের তাড়াশ জোনাল অফিস। অফিস থেকে বিভিন্ন আবাসিক- বাণিজ্যিক গ্রাহকদের কাছে অতিরিক্ত বিল মৌখিকভাবে …
Read More »
চলনবিল বার্তা chalonbeelbarta.com