তাড়াশে সরকারি গাছ কাটতে দেখায় মারপিটের অভিযোগ

Spread the love

মনিরুল ইসলাম : সিরাজগঞ্জের তাড়াশে রাতের অন্ধকারে সরকারি রাস্তার গাছ কাটা দেখে ফেলায় মারপিট করে গুরুত্বর আহত করার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত আনিস ঘটনাটি ধামাচাপা দিতে উল্টো আহতদের নামে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বী গ্রামে। জয়নাল আবেদীনের বড় ছেলে আনিছুর রহমান কুসুম্বী বিনসাড়া সড়কের গাছ কাটতে থাকলে ওই পথে নামাজ আদায়ের জন্য যাওয়ার পথে স্থানীয় তা দেখে ফেলে।স্থানীয়রা জানান, এ ঘটনায় ছলিমুদ্দিন খানের ছেলে শাহিনুর রহমানকে ডেকে নিয়ে মারপিট করে গুরুতর আহত করে আনিসুর রহমান।
পরে স্থানীয়রা আহত অবস্থায় শাহিন কে তাড়াশ হাসপাতালে ভর্তি করলে তার অবস্থার আরো অবনতি হলে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন বড় ভাই।এ বিষয়ে আহত শাহিনের বড় ভাই আব্দুল হান্নান খান বলেন, রাতের আধারে সরকারি রাস্তার গাছ কাটছিলেন আনিস সহ কয়েকজন ব্যক্তি। বিষয়টি আমার অনেকেই দেখে ফেলে। আর এ সন্দেহে আমার ভাইকে আনিস ও তার লোকজন পিটিয়ে আহত করে। আমরা থানায় অভিযোগ দিয়েছি।
এ ব্যাপারে বারুহাস ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবুল হোসেন বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে ছিলাম। আজ আমাদের মিটিং আছে সেখানে স্যার কে (সহকারী কমিশনার ভূমি) জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল আলম বলেন, তদন্তপূর্বক আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD