তাড়াশে  বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

Spread the love

হোসাইন আহমাদ, পৌর প্রতিনিধি ,তাড়াশ: 
তাড়াশে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তার লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সারের প্যাকেট তুলে দেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং আবাদ বৃদ্ধি করা সম্ভব হচ্ছে। এর ফলে কৃষকেরা অধিক ফলন পেয়ে আর্থিকভাবে লাভবান হচ্ছেন এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা বলেন, এ কর্মসূচির আওতায় উপজেলার নির্ধারিত সংখ্যক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আউশ ধানের উন্নত জাতের বীজ, ডিএপি ও এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।এছাড়াও উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, সাবেক সভাপতি জয়নাল আবেদীন মাহবুব  সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD