গুরুদাসপুর প্রতিনিধি: চলনবিলের বিলশা এলাকায় নৌভ্রমনের নামে নৌকায় নর্তকী নিয়ে নস্টিফস্টিকালে ২ নর্তকীসহ ১৫ জনকে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ।
গত সোমবার রাতে চলনবিলের বিলশা এলাকার নৌকায় উচ্চ শব্দে গান বাজানো এবং নর্তকী নিয়ে অশ্লিল নৃত্য পরিচলনা করার কারণে তাদের আটক করা হয়। আটকৃতদের মধ্যে ১২ যুবকের বাড়ী তাড়াশের চলনবিলস্থ চরকুশাবাড়ি, নাদোসৈয়দপুর ও চরহামকুড়িয়া গ্রামে এবং ২ নারীসহ অপর তিনজনের বাড়ী বগুড়া জেলাধীন শেরপুর থানার উত্তর সাহাপাড়া গ্রামে।
গুরদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাহারুল ইসলাম বলেন, চলনবিলের বিলশা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটকৃতদের নামে মামলা রজু করে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিশেষ উল্লেখ্য, চলতি বন্যা মওসুমে চলনবিলে প্রতিদিন প্রচুর নৌকায় আনন্দ ভ্রমণের নামে অশালীন ও অনৈতিক কাজকারবার অব্যাহতভাবে চলছে যার প্রতি আইন প্রয়োগকারী সংস্থার কড়া নজরদারী রাখা উচিৎ।
চলনবিল বার্তা chalonbeelbarta.com