সিরাজগঞ্জের তাড়াশে মাদক বিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল কোম্পানী র্যাব-১২ সিরাজগঞ্জ এর একটি আভিযানিক দল। আটককৃত মোঃ আরশাফুল ইসলাম (২৭) হলেন সিরাজঞ্জ জেলার ভগলমান গ্রামের মোঃ আঃ কুদ্দুস এর ছেলে। অপর দুইজন হলেন শ্রী স্বপন কুমার (৫০) এবং তার স্ত্রী শ্রী সাবেত্রী (৪৮) সাং-বড়মাঝ দǐিনা, থানা-তাড়াশ, জেলা সিরাজগঞ্জ এর বাসিন্দা। এ সময় তাদের নিকট হতে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২ টি মোবাইলসেট উদ্ধার করা হয়।
স্পেশাল কোম্পানী র্যাব-১২ সিরাজগঞ্জ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ আগস্ট ২০২০ খ্রিঃ তারিখ ১৮.০০ সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন বড়মাঝ দǐিনা গ্রামস্থ পোষ্ট অফিস এর সামনে পাকা রাস্তার উপরে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার মামলা রুজু করা হয় । প্রেস বিজ্ঞপ্তি।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com