গুরুদাসপুর

গুরুদাসপুরে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫ অনুষ্ঠিত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে সারাদেশের ন্যায় নাটোরের গুরুদাসপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে ১২টি উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন করেন তিনি। প্রতিযোগিতায় প্রথম হয় কম্পিউটার ওয়েব পোর্টাল (আইসিটি), দ্বিতীয় হয় বিল্ডিং কন্সট্রাকশন এবং তৃতীয় …

Read More »

জায়গার ভাড়া নিয়ে সেনাসদস্যের ওপর হামলা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. নাটোরের গুরুদাসপুরে চুক্তিতে নেয়া জায়গার ভাড়া নিয়ে সেনাসদস্য (অব.) জামাল উদ্দিনের ওপর হামলা চালিয়ে গুরুতর জখমের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে শহরের চাঁচকৈড় পুরানপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। থানায় দায়েরকৃত অভিযোগে জানা যায়, তিন বছর পূর্বে স্থানীয় আয়নাল হক তালুকদার জীবিত থাকতে তাঁর নিজ নামীয় চাঁচকৈড় মৌজার .০৮৫০ শতাংশ জমি ভাড়ায় নিয়ে স্যানেটারী সামগ্রী তৈরীর …

Read More »

নাটোর জেলার শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক হলেন গুরুদাসপুরের শহিদুল

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. ভালো কর্ম করলে ভালো ফল মেলে। তার প্রকৃষ্ট উদাহরণ গুরুদাসপুরের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম। আদর্শ ও নীতিবান এই শিক্ষক নাটোর জেলার শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।জানা যায়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা. আব্দুল হান্নান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়েছে। শহিদুল ইসলাম উপজেলার যোগেন্দ্রনগর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি ১৯৯৩ সালে সহকারী শিক্ষক …

Read More »

চারদশক পর চলনবিলে হেইয়াবোল

আলী আক্কাছ, গুরুদাসপুর (নাটোর) : চারদশক পর হঠাৎ জেগে উঠলো চলনবিল। ১শ’ ফিটের বাহারি নৌকাগুলোর বাইচ দেখতে বিলের দুইপাড়ে লাখো মানুষের ঢল। মুহুর্মুহু বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে এগিয়ে চলছে একেকটি নৌকা। সেই শব্দে তাল মিলিয়ে গর্জন করে উৎসুক দর্শনার্থীরা প্রেরণা দিচ্ছিল বাইচের নৌকায়। বেরসিক বৃষ্টি বাধা হতে পারেনি অদম্য প্রতিযোগিদের। আল্লাহ-রাসুলের নাম নিয়ে হেইয়াবোল-হেইয়াবোল সহ নানা শ্লোক আর নেচে গেয়ে …

Read More »

গুরুদাসপুরে বিতর্ক উৎসব

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. নাটোরের গুরুদাসপুরে টানা দুইদিনের আয়োজনে সমাপ্ত হয়েছে বিতর্ক উৎসব। বিতর্কে উচ্চ মাধ্যমিকে নাজিরপুর ডিগ্রি কলেজ ও মাধ্যমিকে বিলদহর হাইস্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গুরুদাসপুর ও সিংড়া উপজেলার অন্তর্ভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বুধবার সকালে শুরু হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ হয় ওই আন্তঃউপজেলা শিক্ষা প্রতিষ্ঠান বিতর্ক উৎসব। বিতর্কে কলেজ শাখায় নাজিরপুর ডিগ্রি কলেজের মাহমুদা খাতুন ও বিলদহর …

Read More »

গুরুদাসপুরে নৌকাবাইচ উপলক্ষে জরুরী সভা অনুষ্ঠিত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি নাটোরের গুরুদাসপুরে জেলা প্রশাসনের উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতা সফল করতে উপজেলা প্রশাসনের আয়োজনে জরুরী আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। চলনবিলের বিলশা এলাকায় ১২ই সেপ্টেম্বর নৌকা বাইচ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও ফাহমিদা আফরোজের সভাপতিত্বে ১২ই সেপ্টেম্বর ওই নৌকা বাইচ প্রতিযোগিতা সিদ্ধান্ত গৃহিত হয়। অনুষ্ঠানে সহকারী কমিশানার (ভুমি) …

Read More »

বর্ষ-০৯ সংখ্যা ০৬ রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২, ০৬ রবিউল আউয়াল, ১৪৪৭ হিঃ

পাতা-১ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা  ডেস্ক রিপোর্ট ঃ আগামী সেপ্টেম্বরে রাজনৈতিক দল, সুশীল সমাজসহ আট শ্রেণির অংশীজনের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। এর পাশাপাশি সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত, দল নিবন্ধন, পর্যবেক্ষক সংস্থা চূড়ান্ত করাসহ ২৪টি কাজকে প্রাধান্য দিয়ে নির্বাচনী পথনকশা (রোডম্যাপ) ঘোষণা করেছে সংস্থাটি। গত বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ইসির জ্যেষ্ঠ সিনিয়র সচিব …

Read More »

চলনবিলে প্রশাসনের অভিযান দুইজনের জেল-জরিমানা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. পর্যটনকেন্দ্র চলনবিলের গুরুদাসপুর উপজেলার বিলসা এলাকায় নৌকা ভ্রমণের নামে শব্দ দূষণ, অশ্লীল নৃত্য ও মাদকসেবনের দায়ে দুইজনকে জেল জরিমানা করেছে প্রশাসন। তারা হলেন- নাটোরের তেলগুপি গ্রামের সৌরভ সরদার (১৯) ও চক সিংড়ার নাফু শাহ (২২)। রবিবার সকালে তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ। জানা যায়, শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) …

Read More »

দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, পরিবারে শোকের মাতম

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. সড়ক দুর্ঘটনায় নাটোরের গুরুদাসপুরে একই পরিবারের তিন সদস্যের মৃত্যুর ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম। নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে চলছে আহাজারি। একটি দুর্ঘটনায় থমকে গেছে হাসিখুশি ভরা পরিবারটি। নিহতরা হলেন- উপজেলার মকিমপুর গ্রামের আনোয়ার হোসেন, তার স্ত্রী আঁখি আক্তার ও দুই বছরের শিশু কন্যা আন্নি খাতুন। গত মঙ্গলবার সকালে গাজীপুরের নাওজোড়ে সড়ক দুর্ঘটনায় মারা যান তারা। পরিবারের …

Read More »

Website Design, Developed & Hosted by ALL IT BD