গুরুদাসপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

Spread the love

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে কৃতিত্ব অর্জনকারী ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা, পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সাফল্যের স্বীকৃতি স্বরুপ শিক্ষার্থীদের ওই পুরস্কার দেয়া হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ইউএনও ফাহমিদা আফরোজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. রোস্তম আলী হেলালী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার, অধ্যক্ষ লুৎফর রহমান, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, শিক্ষক শফিকুল ইসলাম, শিক্ষার্থী সাবিহা ইসলাম ও আশিকুর রহমান প্রমূখ। সভায় সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করেন অতিথিবৃন্দ।বক্তারা কৃতি শিক্ষার্থীদেরকে প্রেরণা দিয়ে দিকনির্দেশনামুলক বক্তব্য দেন। উপজেলা মাধ্যমিক ও জেলা শিক্ষা অফিসের সমন্বয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD