Oplus_131072

সিরাজগঞ্জ মহাসড়কের পথে পথে গণ মানুষের ভালো ভাষায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Spread the love
শাহ আলম, সিরাজগঞ্জ জেলা  প্রতিবেদক  :
সোমবার ২০ এপ্রিল ২০২৬ সকালে ঢাকা থেকে সড়ক পথে বগুড়া যাওয়ার পথে যমুনা সেতুর পশ্চিম গোল চত্বর থেকে সিরাজগঞ্জের শেষ সীমানা  রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পাবনা বাজার পর্যন্ত –সিরাজগঞ্জ মহাসড়কের দুই পাশে অবস্থানরত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা/ কর্মী ও  উৎসুক সাধারণ গণ মানুষের ভালো বাসায় সিক্ত  হলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  মাননীয় প্রধানমন্ত্রী, এবং  বিএনপির চেয়ারম্যান,  তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের  বগুড়া  আগমন কে কেন্দ্র করে  এবং  ফুলেল  শুভেচ্ছা জানাতে সকাল থেকেই নেতাকর্মী এবং সাধারণ উৎসুক গণ মানুষের ঢল নেমেছিল সিরাজগঞ্জের  মহাসড়কের দুই পাশে । তারেক রহমান কে এক নজর দেখতে  ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করার পর ৮.২০ মিনিটে তারেক রহমান কে  বহন করা
সবার আগে বাংলাদেশ লেখা বাস যমুনা সেতুর পশ্চিম  গোল চত্বরে পৌঁছিলে অবস্থানরত নেতাকর্মীগণ হাত নেড়ে শুভেচ্ছা  জানান। এ সময়  প্রধানমন্ত্রী তারেক রহমানও সবাই কে  হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় কয়েকটি বাসযোগে নেতাকর্মী নিয়ে সিরাজগঞ্জ যমুনা সেতুর গোলচত্ত্ব এলাকায় শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ, জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ দলীয় নেতাকর্মী এবং সাধারণ জনতা উপস্থিত ছিলেন। এ সময় হাজী মো: আব্দুস সাত্তার এর নেতৃত্বে স্বেচ্ছাসেবী  পরিষ্কার পরিচ্ছন্ন টিম উপস্থিত ছিলাম।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD