তাড়াশে সাংবাদিকের সাথে কেন্দ্র সচিবের অসদাচরণের অভিযোগ

Spread the love

স্টাফ রিপোর্টার : সদ্য শুরু হওয়া তাড়াশে একটি এসএসসি পরীক্ষা কেন্দ্র সচিব এর জনৈক সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে।
জানা গেছে, ২১ এপ্রিল মঙ্গলবার সাপ্তাহিক চলনবিল বার্তার পৌর প্রতিনিধি তাড়াশের অন্যতম এসএসসি পরীক্ষা কেন্দ্র তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কে›েন্দ্র পরীক্ষা সংক্রান্ত সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে গেলে তাকে চরম অপমানিত ও তার সঙ্গে অসৌজন্যমূলক ব্যবহার করা হয় । কেন্দ্র সচিবের দায়িত্বে থাকা তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ সালাম এই দুর্ব্যবহার করেন বলে অভিযোগ উঠেছে । ভুক্তভোগী সাংবাদিকের বরাতে আরো জানা যায় যে, কেন্দ্র সচিবকে পরিচয় পত্র দেখালেও তিনি অসদাচরণ করেন ও কেন্দ্র পরীক্ষা সংক্রান্ত তথ্য দিতে অস্বীকৃতি জানান । এবং বলেন তার কাছে কেন্দ্রের কোন তথ্য নেই। অবশ্য স্থানীয় সাংবাদিকদের এর পূর্বেই ছবিসহ ওই কেন্দ্রের তথ্য প্রকাশের খবর পরিলক্ষিত হয়। একজন সাংবাদিকের সঙ্গে উক্ত শিক্ষকের এ ধরণের অমানবিক আচরণে চরম ক্ষোভ প্রকাশ ও নিন্দা জানিয়েছেন সাপ্তাহিক চলনবিল বার্তার প্রকাশক ও সম্পাদক জনাব আবদুর রাজ্জাক রাজু। তিনি বলেন, দেশে চলমান এসএসসি পরীক্ষা কেন্দ্রের সংবাদ সংগ্রহে ও প্রকাশে কোন সরকারী বিধিনিষেধ নেই। তাহলে ওই কেন্দ্র সচিবের তথ্য প্রদানে অনীহার কারণ কি এবং সাংবাদিক লাঞ্ছনারই বা কি উদ্দেশ্য ?

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD