শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
নিজের বাড়ি ঘরের চারিপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, অপরকে বাড়ির চারিপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা করি, এই প্রতিপাদ্য কে সামনে রেখে শনিবার ১৮ এপ্রিল ২০২৬ সকাল ১১ টায় সিরাজগঞ্জের কৃতি সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী, জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু মহোদয় এর নির্দেশক্রমে সিরাজগঞ্জ শহর কে ডেঙ্গু মুক্ত এবং মশা বাহিত বিভিন্ন রোগ থেকে মুক্তির লক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্ন কাজের দেখভাল করেন, সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক আমিনুল ইসলাম, এ সময় পাশে ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক সাহাদাত হুসেইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছাইদুর রহমান বাচ্চু,সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আমাদের সবাইকে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সহযোগিতা করতে হবে। পাশাপাশি, যে সমস্ত ফল বিক্রেতা হকার গণ ফুটপাত দখল করে ক্রয়-বিক্রয় করছেন, তাদের জন্য রেল স্টেশনের ফাঁকা জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। আজকের দিনের মধ্যে এখানে দোকান স্থানান্তর করে নিয়ে আসতে হবে। নইলে আগামীকাল থেকে দোকান বুলডোজার দিয়ে গুড়িয়ে ফুটপাত দখল মুক্ত করতে হবে। এসময় অনেক দোকানদার কে, তাদের দোকান নতুন জায়গার রেল স্টেশন চত্বরে নিয়ে এসে বিক্রি করতে দেখা যায় । এসময় দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক সাহাদাত হুসেইন দোকানদার দের উদ্দেশ্যে বলেন, এখানে যদি কেউ চাঁদা নিতে আসে, তাহলে আমাদের জানাবেন, সাথে সাথে ব্যবস্থা নেব।
![]()
চলনবিল বার্তা chalonbeelbarta.com