পাঁচলাখ টাকা চাঁদাসহ ভুয়া এনএসআই গ্রেপ্তার

Spread the love

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে আসল এনএসআই-এর কাছে পাঁচ লাখ টাকা চাঁদাসহ ধরা খেয়েছেন ভুয়া এনএসআই নাজমুল ইসলাম (২৮)।
রবিবার রাতে উপজেলা মডেল মসজিদের সামনে থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। নাজমুল পৌর সদরের খামারনাচকৈড় মহল্লার মকবুল হোসেনের ছেলে। মকবুল হোসেন প্রাণিসম্পদ অফিসের (ড্রেসার) চতুর্থ শ্রেণির কর্মচারী।
জানা যায়, নাজমুল নিজেকে এনএসআই-এর মাঠ কর্মকর্তা পরিচয় দিয়ে দুদকের ভ‚য়া চিঠি তৈরি করে ও নাটোর জেলা প্রশাসকের নাম ভাঙিয়ে গুরুদাসপুর খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে তিনদিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দিলে খাদ্যগুদাম পুড়িয়ে দেয়ার হুমকিও দেন তিনি। বিষয়টি জেলা ও উপজেলা খাদ্য কর্মকর্তারা জেলা প্রশাসককে অবহিত করেন। জেলা প্রশাসক চিঠিটি সম্পূর্ণ ভ‚য়া নিশ্চিত করেন।
রবিবার রাত ৯টার দিকে নাজমুলকে চাঁদার অর্থ নেয়ার জন্য গুরুদাসপুর মডেল মসজিদের সামনে উপস্থিত হতে বলা হয়। সেখানে ওঁত পেতে থাকা সেনাবাহিনী, পুলিশ ও এনএসআই সদস্যরা তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে। জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল হক খন্দকার তথ্যটি নিশ্চিত করেছেন।
গুরুদাসপুর থানার ডিউটি অফিসার আব্দুল হান্নান বলেন, আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD