ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

Spread the love
প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা):
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জরুরি এমআর (হাম-রুবেলা) টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম লিমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান সাগর, উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ শারমিন জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আজম, ভাঙ্গুড়া প্রেসক্লাবের একাংশের সভাপতি মোঃ রায়হান আলী,ভাঙ্গুড়া প্রেসক্লাবের আরেক অংশের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আজিজ,দপ্তর সম্পাদক মোঃ মেহেদী হাসান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।সভায় জানানো হয়, আগামী ২০ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত ভাঙ্গুড়া উপজেলায় এমআর টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে। এ কর্মসূচির আওতায় নির্ধারিত বয়সী শিশুদের টিকার আওতায় আনা হবে।সভায় বক্তারা ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টা, জনসচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। উপস্থিত কর্মকর্তারা এ কর্মসূচি সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD