উল্লাপাড়া

  সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো “রান সিরাজগঞ্জ ৭.৫কে ২০২৬” ম্যারাথন

শাহ আলম,  সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: তারুণ্যের উদ্দীপনা আর ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে “রান সিরাজগঞ্জ ৭.৫কে ২০২৬” ম্যারাথন। শুক্রবার (১৫ মে২০২৬) সকাল ৬টায় শহরের বাজার স্টেশন এলাকা থেকে এই ম্যারাথনের যাত্রা শুরু হয়ে  যমুনা নদীর হার্ড  পয়েন্ট এলাকায় গিয়ে শেষ হয়। সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও সিরাজগঞ্জ স্পোর্টস অর্গানাইজারের আয়োজনে অনুষ্ঠিত এ ম্যারাথন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ …

Read More »

সলঙ্গায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ : আহত-৫

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি  :  সিরাজগঞ্জের সলঙ্গায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আব্দুল আলীমের ছেলে মমিন হোসেন বাদী হয়ে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা সূত্রে জানা যায়,সলঙ্গা থানার নলকা ইউনিয়নের আলম চাঁদপুর (সরাবাড়ি) গ্রামে আব্দুল আলীমের বসতবাড়ীর সীমানার জায়গা নিয়ে একই গ্রামের হাসান আহমেদ গংদের দীর্ঘদিন ধরে বিরোধ …

Read More »

চলনবিলে বৃষ্টি ও বন্যার কারণে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতে চরম দুর্ভোগ

জাহিদ হাসান : চলনবিল অঞ্চলে টানা ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে স্কুলগামী ছাত্র-ছাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। বিভিন্ন এলাকার রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের স্কুলে আসা-যাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম এবং বাড়ছে অভিভাবকদের উদ্বেগ। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিনের অবিরাম বর্ষণে চলনবিলের খাল-বিল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গ্রামের কাঁচা …

Read More »

উল্লাপাড়ায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

জি,এম স্বপ্না,সলঙ্গা প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ব বিরোধের জের ধরে ঘরে ঢুকে এক বৃদ্ধকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় তার স্ত্রীও আহত হয়। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে পুলিশ। রোববার গভীর রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোবহান প্রামানিক (৭০) স্থানীয় এক দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজার বলে জানা …

Read More »

সিরাজগঞ্জ প্রেসক্লাবে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

মো: শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি  : সাংবাদিকতা ও গণমাধ্যমের জগতে নতুন সম্ভাবনার আলো নিয়ে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো আধুনিক গণমাধ্যম “এশিয়া পোস্ট”।সোমবার (১১ মে ২০২৬ ) সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাব  হলরুমে আয়োজিত এক প্রাণবন্ত ও উৎসবমুখর অনুষ্ঠানের মধ্য দিয়ে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন সম্পন্ন হয়। সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসানের সভাপতিত্বে এবং …

Read More »

উল্লাপাড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫০ জন বিনামূল্যে পেলেন ছাগল

ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ সোমবার  ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫০ জনের মাঝে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। বেলা এগারোটায় প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র  নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে পাচ গ্রামের নারী ও পুরুষ মিলে ৫০ জনের মাঝে ছাগল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী …

Read More »

সলঙ্গায় কোটি টাকার হেরোইন উদ্ধার

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় র‍্যাব-১২ এর মাদকবিরোধী অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার সন্ধ্যায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক সংলগ্ন সলঙ্গার হরিণচড়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সন্দেহভাজন ওই নারীকে আটক করে তল্লাশি চালালে তার শরীর থেকে এক কেজি হেরোইন উদ্ধার করা …

Read More »

সলঙ্গায় ৯ কর্মকর্তার মায়ের দাফন সম্পন্ন

জি,এম স্বপ্না,সলঙ্গা : সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল মেহমানশাহী গ্রামের সেই গর্বিত ও রত্নগর্ভা মা জহুরা খাতুন আর নেই।গতকাল রবিবার সকাল ১০টায় ধুবিল মেহমানশাহী পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।মৃত্যুকালে তিনি স্বামী,সাত সন্তান,নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ​মরহুমা জহুরা খাতুন ও আব্দুল করিম দম্পতির এই ‘বন্ধন পরিবার’ সিরাজগঞ্জ জেলা তথা সারা দেশের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। এই দম্পতির ৭ …

Read More »

সলঙ্গা থানা এলাকা হতে ০১ কেজি হেরোইনসহ ০১ জন মাদক সরবরাহকারী গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব সফলতার সাথে নিয়মিত অভিযান পরিচালনা করছে। ১। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় এবং তথ্য প্রযুক্তির …

Read More »

শেষ হলো আঙ্গারু বৈশাখী মেলা

জি,এম স্বপ্না, সিরাজগঞ্জ : প্রায় ২০০ বছরের ঐতিহ্য বহনকারী সলঙ্গা থানার ঐতিহ্যবাহী আঙ্গারু বৈশাখী মেলা আনন্দ-উৎসব আর গ্রামীণ সংস্কৃতির আবহে আজ শনিবার শেষ হয়েছে। বৈশাখ মাসজুড়ে প্রতি শনিবার অনুষ্ঠিত এ মেলার শেষ দিনে মানুষের ঢল নামে মেলা প্রাঙ্গণে।সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছিল দর্শনার্থীদের পদচারণায় মুখর পরিবেশ। মেলায় গ্রামীণ ঐতিহ্যের নানা উপকরণ, মাটির খেলনা,বাঁশ ও কাঠের তৈরি সামগ্রী,মিষ্টান্ন,মুড়ি-মুড়কি,জিলাপিসহ বিভিন্ন মুখরোচক …

Read More »

Website Design, Developed & Hosted by ALL IT BD