প্রেস বিজ্ঞপ্তি
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব সফলতার সাথে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
১। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় এবং তথ্য প্রযুক্তির সহযোগিতায় গত ০৯ মে ২০২৬ খ্রিঃ বিকাল ১৬.১৫ ঘটিকায় র্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হরিণ চড়া বাজারে রাজশাহী থেকে ঢাকাগামী হাইওয়ে রাস্তায় নিউ ফুড ভিলেজ হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০১ কেজি হেরোইনসহ ০১ জন মাদক সরবরাহকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
২।গ্রেফতারকৃত আসামি ১। ০১ জন মহিলা (৫২)। আসামির নাম ও ঠিকানা তদন্তের জন্য গোপন রাখা হয়েছে।
৩।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com